ছবি: সংগৃহীত
রাজনীতি

গাজীপুর যাচ্ছেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক : আজ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) যাচ্ছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সেখানে তিনি আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করবেন।

আরও পড়ুন : শেখ হাসিনা এখন বিশ্ব নেতা

রোববার (২১ মে) সকাল ১০ টায় তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বেলা ১১ টায় স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটটে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হবে। এরপর বিকেল ৩ টায় বঙ্গতাজ অডিটোরিয়ামে নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করা হবে।

আরও পড়ুন : ঢাকা ছাড়ছে প্রথম হজ ফ্লাইট

এর আগে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মো. আজমত উল্লা খানকে ইসিতে তলব, মন্ত্রীদের আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ, বৈধ্যতা না পাওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের গুম হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ, আচরণ বিধি প্রতিপালনে দলটির সাধারণ সম্পাদককে নির্বাচন কমিশনের চিঠি, মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদকে ইসির অনুরোধ, আজমত উল্লা খানের দুঃখপ্রকাশ ইত্যাদি ঘটনায় ভোটের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাসিক নির্বাচন।

উল্লেখ্য, গত ৮ মে ছিল গাসিক নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। পরদিন প্রতীক বরাদ্দ হয়।

আরও পড়ুন : চার বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৫ মে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

অক্ষয়ের সঙ্গে জুটিতে আসছেন টলিউড কুইন রুক্মিণী!

বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলি...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা