জাতীয়

উই আর ইন ডার্ক!

জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ইভিএম নিয়ে কী হবে না হবে জানি না। উই আর ইন ডার্ক (আমরা অন্ধকারে)।

আরও পড়ুন: বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

সোমবার (২০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কতগুলো আসনে ইভিএমে নির্বাচন করতে পারবেন- এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘সেটাও আমরা এখন পর্যন্ত পর্যালোচনা করে দেখিনি। যেগুলো (ইভিএম) আমাদের হাতে আছে সেগুলোসহ ১ লাখ ১০ হাজার মেরামতযোগ্য। আরও ৪০ হাজার মেরামত করলেও সবগুলো আসনে ব্যবহারযোগ্য হবে না। কাজেই আমরা ১ লাখ ১০ হাজার ইভিএমই মেরামত করব। আর যদি আংশিক পাওয়া যায় (অর্থ), সেটা তখনকার ওপর নির্ভর করবে।

আনিছুর রহমান বলেন, ‘গত ১৫ মার্চের কমিশন বৈঠকে আমরা অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি দেওয়ার জন্য বলেছি। ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকার মতো লাগবে। সেটা পাওয়া যাবে কিনা নিশ্চিত করার জন্য আমরা একটি চিঠি দিতে বলেছি। চিঠিটি প্রস্তুত রয়েছে। আগামীকাল (মঙ্গলবার) চিঠিটি দেওয়া হতে পারে।’

কেন এই চিঠি দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো টাকার নিশ্চয়তা পাইনি। কাজেই টাকার নিশ্চয়তা না হলে আমরা চিঠি দেবো। টাকার নিশ্চয়তা যদি পাওয়া যায়, আমরা এই অর্থবছরে অর্ধেক দেওয়ার জন্য ও পরবর্তী অর্থবছরে বাকিটা দেওয়ার জন্য একটা প্রস্তাব পাঠাচ্ছি। যদি অর্থ বিভাগ টাকার সংস্থান করে তাহলে আমরা ইভিএমের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হব। অন্যথায় যদি টাকা না পাওয়া যায় তাতেও আমাদের সিদ্ধান্তে আসতে হবে কী করব। মানে ব্যালটে কত আসনে নির্বাচন করব বা আদৌ ইভিএমে নির্বাচন করব কি না। কাজেই সবটাই নির্ভর করবে অর্থ প্রাপ্তির ওপর।’

কবে নাগাদ এই সিদ্ধান্ত নিতে পারবেন- এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমরা তো একেবারে অনির্দিষ্ট সময় পর্যন্ত বসে থাকতে পারব না। আমরা যদি টাকা হাতে পাই...তাতে ইভিএম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) বলেছে যে মেরামত করার জন্য তাদের ছয়মাস সময় দিতে হবে। কাজেই আমরা তো মনে করি এখনই হাই টাইম।’

আরও পড়ুন: বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন

‘টাকা পাওয়া বা না পাওয়ার (চিঠির জবাব) ব্যাপারটি যদি আমরা আগামী কিছুদিনের মধ্যে কিংবা আগামী দুই সপ্তাহের মধ্যে নিশ্চিত হতে পারি তাহলে হাতে ছয়মাস সময় পাব। অন্যথায় কিন্তু সময় পাব না। ছয়মাস সময়ের পরে টাকা দিলে তো আমাদের লাভ হবে না। কারণ ১ লাখ ১০ হাজার মেশিন যদি আমরা ব্যবহারযোগ্য করতে পারি তাহলে ৭০-৮০ আসনে ইভিএমে নির্বাচন করতে পারব। তা না হলে তো পারব না। সেক্ষেত্রে কী করা হবে তখন সিদ্ধান্ত নেব। আশা করছি সরকার হয়তো টাকার ব্যবস্থা করবে। কীভাবে করবে তা...।’

‘এখনো সরকার তো পুরোপুরি না করেনি। আমরা এটুকু ইঙ্গিত পেয়েছিলাম যে টাকার একটা ব্যবস্থা হবে। আর যদি না দেয়, সেজন্যই সর্বশেষ চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

সরকার কোনো বরাদ্দ না দিলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তখন আমরা সিদ্ধান্ত নেব। এটা আবার কমিশনে আসবে, কমিশন তখন যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী ব্যবস্থা হবে। সেটা এখন বলার সুযোগ নেই।’

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিস্থিতি অনুকূল নয়

কতগুলো আসনে ইভিএমে নির্বাচন করতে পারবেন- এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘সেটাও আমরা এখন পর্যন্ত পর্যালোচনা করে দেখিনি। যেগুলো (ইভিএম) আমাদের হাতে আছে সেগুলোসহ ১ লাখ ১০ হাজার মেরামতযোগ্য। আরও ৪০ হাজার মেরামত করলেও সবগুলো আসনে ব্যবহারযোগ্য হবে না। কাজেই আমরা ১ লাখ ১০ হাজার ইভিএমই মেরামত করব। আর যদি আংশিক পাওয়া যায় (অর্থ), সেটা তখনকার ওপর নির্ভর করবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

উদ্বোধন হলো বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (...

জুনের ১৫ দিনে ১৬২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা