সংগৃহীত
জাতীয়

আরাভ খানকে গ্রেফতারে ইন্টারপোলে আবেদন

স্টাফ রিপোর্টার : পুলিশ সদস্য হত্যা মামলার আসামি আরাভ খানকে গ্রেফতারে ইন্টারপোলে রেট নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে।

আরও পড়ুন : বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সদস্য হত্যা মামলার আসামি আরাভ খানকে গ্রেফতারে ইন্টারপোলে রেট নোটিশ জারির জন্য আবেদন জানানো হয়েছে। ইন্টারপোল আবেদন একসেপ্ট করেছে। তাকে গ্রেফতার এবং দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে করণীয় সবকিছুই করা হচ্ছে।

আরও পড়ুন : হেলেনা জাহাঙ্গীরের ২ বছরের কারাদণ্ড

আরাভ খানের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন একজনের কথা আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আমরা তা আপনাদের জানাব।’

দুবাইয়ে ক্রীড়া ও বিনোদনজগতের তারকাদের আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে যাওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, তারা বিজ্ঞাপনের জন্য বিভিন্ন জায়গায় যেতেই পারেন, এরপরও পুলিশ সার্বিক বিষয় খতিয়ে দেখছে।

আরও পড়ুন : সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অভিনেত্রী মাহিয়া মাহির গ্রেফতার প্রসঙ্গে আইজিপি বলেন, তিনি (মাহি) ইতোমধ্যেই জামিন পেয়েছেন। তবে আমি নিশ্চিত করতে চাই কারো বিরুদ্ধে অন্যায় হবে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আয়োজিত হয়েছে 'UNSCRIPTED 1.0'

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব...

 ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লক্ষ ৭১...

আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে দুদকের চিঠি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন সরকারি দফতরে চিঠি দ...

চার স্তরে মজুত, জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবা...

প্রবাসীর ছেলেকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা