সারাদেশ

এবার ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৫ প্রবাসীর মৃত্যু 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : সৌদি আরবের মদিনায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে ৭ জনের মৃত্যুতে শোকের মাতম চলছে এখনো চট্টগ্রামের লোহাগাড়ায়। এরমধ্যে এবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মধ্যপ্রাচ্যের ওমানের দুকুম শহরে মৃত্যুর ঘটনা ঘটেছে ৫ বাংলাদেশি নাগরিকের।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওমানের স্থানীয় সময় ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের সকলেই চট্টগ্রাম জেলার সদ্বীপ উপজেলার বাসিন্দা। এই ঘটনায় আরও দুজন আশংকাজনক অবস্থায় দুকুম হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ওমান প্রবাসী সদ্বীপ উপজেলা সদরের মিজানুর রহমান ফরহাদ দুর্ঘটনা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে আরব সাগরে ফিশিংয়ের ডিউটি শেষে ১০ জন সহকর্মী মিলে নিপুল থেকে দুকুম শহরে তাদের বাসায় ফিরছিলেন। ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় নিহত ৫ জন হলেন- মিনহাজ উদ্দিন, ফারুক আহমেদ, মামুন, রুবেল ও মিলাদ। অন্যদিকে আইসিইউতে চিকিৎসাধীন ২ জন হলেন- দিদার ও আশরাফ। এদের সকলেই চট্টগ্রামের স›দ্বীপ উপজেলার বাসিন্দা। এই ঘটনায় গাড়িতে থাকার অন্য ৩ জন আরোহী আহত হলেও তারা আশঙ্কামুক্ত বলে দুকুম হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানান ওমান প্রবাসী ফরহাদ।

আশঙ্কামুক্ত তিনজনের মধ্যে দু‘জন হলেন- মাইন উদ্দিন ও ইসমাইল। অপরজনের নাম জানা যায়নি। তার বাড়ি ফেনী জেলায়। আর দুর্ঘটনায় পড়া গাড়িতে থাকা ১০ জনের ৯ জনই সদ্বীপের বলে জানান ফরহাদ।

এর আগে গত বুধবার রাতে মদিনায় বারমাই পাড়া আল খলিল নামক এলাকায় সোফা তৈরীর কারখানায় অগ্নিকান্ডে ৭ জনে প্রাণহানী ঘটে। এদের তিন জনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯ নং ওয়ার্ডের সাম্বিরপাড়া গ্রামে। এর মধ্যে দুইজন সহোদর। এরা ওই গ্রামের সুলতান আহমদের ছেলে। যেখানে শোকের মাতম চলছে এখনো।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা