সারাদেশ

রাঙামাটি পৌর নির্বাচন: জয় নিয়ে আশাবাদী প্রার্থীরা

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ রোববার (১৪ ফেব্রুয়ারি)। পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ ধাপে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১টি কেন্দ্রে। এ নির্বাচনে লড়ছেন, মেয়র পদে ৫ জন, সংরক্ষিত তিনটি নারী ওয়ার্ডে ১৯ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে ৪১ জন। জয় নিয়ে আশাবাদ সব প্রার্থীই।

রাঙামাটি প্রথম বারের মত এবার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইভিএম’এর মাধ্যমে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৯১৩। তাদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩৫২ এবং নারী ২৮ হাজার ৬৫২ জন। ১৯৬৭ সালে টাউন কমিটি দিয়ে গঠিত এ পৌরসভার যাত্রা ১৯৭২ সালের ৮ মে। বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভা এটি।

জেলা প্রশাসন ও নির্বাচন অফিস জানিয়েছে, রাঙামাটি পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ। সকাল ৮টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এ লক্ষ্যে যা যা করা দরকার, সেসব পদক্ষেপ নেওয়া হয়েছে। রাঙামাটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী (নৌকা), বিএনপির মামুনুর রশিদ (ধানের শীষ), জাতীয় পার্টির প্রজেশ চাকমা (লাঙ্গল), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুল মান্নান রানা (কোদাল) ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে (মোবাইল)।

কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনটি সংরক্ষিত নারী আসনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৫ প্রার্থী হলেন- ছালেহা আক্তার, জয়শ্রী দে, জায়তুন নুর বেগম, জ্যোস্না বেগম ও রুপসী দাশ গুপ্ত, ২ নম্বর ওয়ার্ডে ৭ জন হলেন- অন্তরা সেন, নাছিমা বেগম, নির্মলা দেওয়ান, মোর্শেদা আক্তার, রাবেয়া বেগম, রোকসানা আক্তার ও লাকী চাকমা এবং ৩ নম্বর ওয়ার্ডে ৭ জন হলো- জুবাইতুন নাহার, পুর্ণিমা বড়ুয়া, প্রজ্ঞাজ্যোতি চাকমা, বাবলী ইয়াছমিন, মনিকা আক্তার, মুক্তা আক্তার ও সীমা দেওয়ান।

নয়টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ২ জন হলেন- মিজানুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে ৪ জন হলে- আবদুল মালেক, মো. করিম আাকবর, মো. মোসলেহ উদ্দিন ও রতন দেব, ৩ নম্বর ওয়ার্ডে ৫ জন হলেন- নেওয়াজ আহমেদ, পুলক দে, বিপ্লব দাশ, বিমল বড়ুয়া ও সুশীল জীবন চাকমা, ৪ নম্বর ওয়ার্ডে ৪ জন হলেন- মো. নুরুন্নবী, মো. ওমর ফারুক আলমগীর, মো. বেলাল হোসেন ও মো. সাইফুল আলম রাশেদ, ৫ নম্বর ওয়ার্ডে ৫ জন হলেন- অজিত দাশ, আশীষ কুমার আসাম, বাচিং মারমা, মো. তোহিদুল আলম ও মো. নুরুল আবছার, ৬ নম্বর ওয়ার্ডে ৬ জন হলেন- পলাশ কুসুম চাকমা, মো. আলমগীর, মো. জালাল সিকদার, রবি মোহন চাকমা, রবীন্দ্র চাকমা ও সজীব চাকমা, ৭ নম্বর ওয়ার্ডে ২ জন হলেন- জামাল উদ্দিন ও রবিউল আলম রবি, ৮ নম্বর ওয়ার্ডে ৫ জন হলেন- কালায়ন চাকমা, তরুণ চাকমা, নয়ন রায়, বিমল বিশ্বাস ও মির্জা মাসুদ রানা এবং ৯ নম্বর ওয়ার্ডে ৬ জন হলেন- চন্দ্রজিৎ দেওয়ান, বিদ্যুৎ আলো চাকমা, মো. নুরুল আলম, মো. রেজাউল করিম মিন্টু, মো. বিল্লাল হোসেন টিটু ও সন্তোষ কুমার চাকমা।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, বিজিবি ও আনসার মাঠে থাকবে। এলিট ফোর্স হিসেবে নির্বাচনী মাঠে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তিনি আরও বলেন, নির্বাচনে সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন ডিবি ও ডিএসবি। আইনশৃঙ্খলার কোন প্রকার ঘাটতি নেই বললেই চলে। এছাড়াও নির্বাচন মনিটরিং করতে ভিজিলেন্স ডিম দায়িত্ব পালন করবে।

জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, আমাদের প্রস্তুতি প্রায় শেষ। সুষ্ঠু ভোট গ্রহণে যা যা করা দরকার, তার সব পদক্ষেপ নেয়া হয়েছে। মোট ৩১ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। প্রত্যেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ও টহল মোতায়েন থাকবে।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা