সারাদেশ

পটিয়ায় ইভিএমে, চন্দনাইশ-সাতকানিয়ায় ব্যালটে ভোট রোববার

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালবাসা দিবসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের তিন পৌরসভায়। এরমধ্যে চট্টগ্রাম শহরের নিকটবর্তী পটিয়া পৌরসভায় ইভিএমে এবং চন্দনাইশ ও সাতকানিয়া পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শান্তিপূর্ণভবে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা। তবে পটিয়া ও চন্দনাইশ পৌরসভা নির্বাচনে সংঘাতের আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা।

পটিয়ায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আইয়ুব বাবুল বলেন, বিশ্ব ভালবাসা দিবসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ভালবেসে ভোট দানে বাধা সৃষ্টি হতে পারে। লাঙল প্রতীকের প্রার্থী সামশুল আলম মাস্টারের অনুসারীরা শান্তিপূর্ণ ভোট দানের পরিবেশ নষ্ট করতে পারে।

এছাড়া এই পৌরসভায় মেয়র পদে ধানের শীষের প্রতীক নিয়ে নুরুল ইসলাম সওদাগর ও মোমবাতি প্রতীক নিয়ে আলী হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে চন্দনাইশে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম খোকা (বর্তমান মেয়র), বিএনপি মনোনীত মাহাবুবুল আলম চৌধুরী, এলডিপি মনোনীত এম. আইনুল কবির ও ইসলামী ফ্রন্ট মনোনীত ফারুক বাহাদুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতেও আওয়ামী লীগ ও এলডিপি মনোনীত প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে মত প্রকাশ করেন ভোটাররা।

এদিকে, সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত এ জেড এম মঈনুল হক চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোহাম্মদ জোবায়ের বেসরকারিভাবে নির্বাচিত হন।

চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, পটিয়া পৌরসভায় ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এখানে ১৮টি কেন্দ্রে ১১৬টি বুথে ভোট হবে। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন।

চন্দনাইশ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯৯৭ জন। পুরুষ ভোটার ১৫ হাজার ১৯৯ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৭৯৮ জন। এখানে রয়েছে ১৬টি ভোটকেন্দ্র।

সাতকানিয়া পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩৭ হাজার ৫৪০ জন ভোটার। এরমধ্যে ১৯ হাজার ৬২২ জন পুরুষ ও ১৭ হাজার ৯১৮ জন মহিলা ভোটার রয়েছেন।


সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা