সারাদেশ

ইয়াবা হেরোইন পাতাবিড়ি উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯ এর পৃথক পৃথক অভিযানে গোয়াইনঘাট ও কানাইঘাট থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থাকে ইয়াবা-হেরোইন-পাতাবিড়ি উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত পৃথক পৃথক অভিযানে তাদের আটক করে র‌্যাব-৯।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৯ এর সদর দপ্তর থেকে পাঠানো পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত আনুমানিক ৪ টার দিকে কানাইঘাটের নয়াতালুক এলাকা থেকে ৯০০ গ্রাম হেরোইন, ১৭০ পিস ইয়াবাসহ মো. জমশেদ আলীর পুত্র মো. জমির আলীকে (৩৫) আটক করা হয়। পরে র‌্যাব বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে কানাইঘাট থানায় হস্তান্তর করে।

অপর এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কানাইঘাটের উত্তর রায়ঘর এলাকা থেকে ৩ লাখ ৭৭ হাজার পিস পাতার বিড়িসহ সাজিদ আহমেদ এর পুত্র রুহুল (২৩) ও ইসমাইল আলীর পুত্র মঈনুল ইসলাম (২৫) নামের দুইজনকে আটক করে। পরে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদের কানাইঘাট থানায় হস্তান্তর করেছে।

আরেক বিজ্ঞপ্তিতে র‌্যাব নিশ্চিত করে, একই রাতে আনুমানিক ১০ টার দিকে গোয়াইনঘাটের হাটগ্রাম টিলাবাড়ী এলাকা থেকে ৩৯৩ পিস ইয়াবাসহ তৈরউদ্দিনের ছেলে আফতাব আলী (৬৫) কে আটক করা হয়। পরে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা