বিনোদন

ব্যাটম্যানে থাকছেন স্কারলেট জোহানসন

বিনোদন ডেস্ক

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ‘ব্ল্যাক উইডো’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। এবার তিনি যোগ দিচ্ছেন ডিসি ইউনিভার্সে। বহুল প্রতীক্ষিত ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’ সিনেমায় তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা ম্যাট রিভস। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও জল্পনা।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাটম্যান’–এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে নতুন এই ছবি। আগের মতোই ‘ব্রুস ওয়েন’ বা ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। তবে এবার সবচেয়ে বড় চমক হয়ে এসেছে স্কারলেট জোহানসনের নাম।

নতুন কাস্ট নিয়ে রহস্য বজায় রাখতেই বরাবর পছন্দ করেন ম্যাট রিভস। তাই আনুষ্ঠানিক ঘোষণার বদলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব উপায়ে স্কারলেটের অংশগ্রহণের ইঙ্গিত দেন তিনি। গত ১৪ মে নিজের এক্স অ্যাকাউন্টে স্কারলেট অভিনীত ‘আন্ডার দ্য স্কিন’ সিনেমার একটি দৃশ্য পোস্ট করে লেখেন, ‘পরবর্তী স্টপেজ, গথাম... স্বাগতম।’ এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা।

যদিও স্কারলেট কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অনেকে ধারণা করছেন, তাকে দেখা যেতে পারে ‘গিল্ডা ডেন্ট’ চরিত্রে, যিনি ‘হার্ভি ডেন্ট’-এর স্ত্রী। ডিসি কমিকসের গল্পে হার্ভি ডেন্ট পরবর্তীতে ভয়ংকর ভিলেন ‘টু-ফেস’-এ রূপ নেন।

এদিকে হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানকে ‘হার্ভি ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। এ ছাড়া প্রবীণ অভিনেতা চার্লস ড্যান্স অভিনয় করতে পারেন ‘ক্রিস্টোফার ডেন্ট’ চরিত্রে।

আগের সিনেমার কয়েকটি জনপ্রিয় চরিত্রও ফিরছে নতুন কিস্তিতে। জেফরি রাইট আবারও অভিনয় করবেন ‘জিম গর্ডন’ চরিত্রে, অ্যান্ডি সার্কিস ফিরছেন ‘আলফ্রেড’ হয়ে এবং কলিন ফারেলকে আবারও দেখা যাবে ‘পেঙ্গুইন’ চরিত্রে।

তবে আগের ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ‘সেলিনা কাইল’ বা ‘ক্যাটওম্যান’ হয়ে অভিনয় করা জো ক্রাভিটস এই সিক্যুয়ালে থাকছেন না বলেই জানা গেছে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা হতাশাও দেখা দিয়েছে।

ম্যাট রিভস এবং ম্যাটসন টমলিনের যৌথ চিত্রনাট্যে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, চলতি বছর থেকেই শুরু হবে ছবির শুটিং।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’। আর স্কারলেট জোহানসনের ডিসি অভিষেক ঘিরে এখন থেকেই বাড়ছে দর্শকদের প্রত্যাশা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

আইনি জটে বন্দরে আটকে ৩০৪ গাড়ি, আমদানি সংকটে

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে প্রায় শত কোটি টাকা...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা