বিনোদন

ডিজনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন মামলা করেছেন দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির বিরুদ্ধে। তার সিনেমা অনলাইনে মুক্তি দেওয়ার প্রতিবাদে মামলা করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় স্কারলেট জানিয়েছেন, তার সঙ্গে চুক্তি অনুযায়ী 'ব্ল্যাক উইডো' শুধুমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ছিলো। কিন্তু ওয়াল্ট ডিজনি সেই কথার বরখেলাপ করেছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি অনলাইনেও সিনেমা মুক্তি দিয়েছে তারা। দায়ের করা এই মামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ডিজনি।

প্রেক্ষাগৃহে মুক্তির পর 'ব্ল্যাক উইডো' প্রথম সপ্তাহে বক্স অফিসে কালেকশন করে ২১৮ মিলিয়ন ডলার। তবে স্ট্রিমিং সাইটে মুক্তির পর সিনেমাটির বক্স অফিস কালেকশন ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু করে।

সিনেমাটি গত বছর বড় পর্দায় মুক্তিও কথা থাকলেও করোনার কারণে একাধিকবার বিলম্বিত হয়। অবশেষে জুলাইয়ের মাঝামাঝিতে এটি মুক্তি পায়।


সান নিউজ/ এমেইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা