আন্তর্জাতিক
ইরান ও সহযোগী দেশগুলোকে সন্দেহ

আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে হামলা হয়েছে। এ হামলা ও আগুনের জন্য ইরান কিংবা ইরানের সহযোগীদের কেউ একজন দায়ী বলে মনে করছে আমিরাত। এ হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রোববার (১৭ মে) আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে একটি ড্রোন আঘাত হানে। এ ঘটনায় ওই কেন্দ্রের জেনারেটরে আগুন ধরে যায়। এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম হামলায় ব্যাহত হয়নি। তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। জনজীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা নেই।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, আমি বিশ্বাস করি, হামলার পেছনে ইরান কিংবা দেশটির আঞ্চলিক সহযোগীদের কেউ জড়িত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনোয়ার আরও বলেন, ‘বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ সন্ত্রাসী হামলার ঘটনা মূল হামলাকারী কিংবা তার কোনো এজেন্টের মাধ্যমে হোক না কেন, সেটা এই এলাকার চলমান উত্তেজনা মারাত্মকভাবে বাড়াবে।’

এ হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘনের অশুভ রূপ’ হিসেবে উল্লেখ করেছেন আনোয়ার। এর পেছনে দায়ীদের বিরুদ্ধে বেসামরিক মানুষের জীবনের প্রতি উদাসীনতা দেখানোর অভিযোগ তোলেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ত হয়ে উঠলেও সৌদি আরব এ হামলার নিন্দা জানিয়েছে।

শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার বিষয়টি বিশদ জানিয়েছেন। আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গ্রোসিকে জানিয়েছেন, এমন ‘সন্ত্রাসী হামলার’ জবাব দেওয়ার পূর্ণ অধিকার তার দেশের রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আইএইএ জানায়, সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় রাফায়েল গ্রোসি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সামরিক কার্যকলাপ পুরোপুরি অগ্রহণযোগ্য।’

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে আঘাত হানা ড্রোনটি সেই তিনটি ড্রোনের একটি ছিল, যেগুলো পশ্চিম সীমান্ত দিয়ে দেশের ভেতরে ঢুকেছে।

হামলার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। হামলার উৎস খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দুই হাজার কোটি ডলার খরচ করে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ২০২১ সালে এ কেন্দ্রটি পূর্ণাঙ্গ উৎপাদনে যায়। সংযুক্ত আরব আমিরাতের বিদ্যুতের মোট চাহিদার প্রায় ২৫ শতাংশ এ কেন্দ্র পূরণ করে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা