সারাদেশ

মাটিরাঙ্গা পৌর নির্বাচন: শঙ্কা ও জয়ে আশাবাদী প্রার্থীরা

আল-মামুন, খাগড়াছড়ি : রাত পৌহালেই রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন। নানা শঙ্কা ও ব্যাপক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই পৌরসভায় মেয়র পদে লড়ছেন তিন প্রার্থী।

আওয়ামী লীগে নৌকার প্রতীক নিয়ে শামছুল হক, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে শাহ জালাল কাজল ও স্বতন্ত্র পদে মোবাইল প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম এ ভোটযুদ্ধে লড়ছেন।

প্রচারণার শেষ সময় পর্যন্ত মাঠে সরব ছিল বিএনপি,আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী। তাদের জয়ের লক্ষে তারা নেতাকর্মীদের নিয়ে চষে বেড়িয়েছে পাড়া-মহল্লায়। তবে এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে হুমকিসহ নানা অভিযোগের মধ্যেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

তবে বিএনপির পক্ষ থেকে বিপরীত মেরুর আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলের অভিযোগ করা হয়েছে। অপর দিকে-আওয়ামী লীগের পক্ষ থেকে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে পাল্টা-পাল্টি অভিযোগ রয়েছে। এতসবের পরেও মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক পাওয়ার পর থেকে প্রচারণা ও ভোটারদের মন জয়ে সরব প্রচারণায় ছিল নির্বাচনী মাঠে। তবে কে হচ্ছে মাটিরাঙ্গা পৌরসভার অভিভাবক তাই এখন দেখার পালা।

প্রার্থীরা বরাদ্ধকৃত প্রতীক পাওয়ার পর থেকেই পোষ্টার, ব্যানার আর মাইকিং, গণসংযোগ, উঠান বৈঠক চালিয়েছে জোরে শোরে। প্রার্থীরা সময়ের মুল্যকে কাজে লাগিয়ে সালাম নিয়ে যাচ্ছে ভোটারদের দুয়ারে দুয়ারে। সকল প্রার্থীই জয়ের স্বপ্ন নিয়ে ভোটারদের পৌর সেবা নিশ্চিত করা থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে নিজ নিজ সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের ঘরে ঘরে ভোট চেয়েছেন।

প্রচারণার শুরু থেকেই প্রার্থীরা অভিনব কায়দাও চালিয়ে যাচ্ছে ভিন্ন প্রচারণাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইবুক থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর প্রচারণায়ও এখন পিঁছিয়ে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মাটিরাঙ্গা পৌরসভায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে এবার নির্বাচিত করবেন।

এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ৬৫ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে।


সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা