সারাদেশ

নোয়াখালীতে মাদক প্রতিরোধে ফুটবল উৎসব

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে মুছাপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার মুছারপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্র বেঙ্গলক্লাব আটলান্টিক নিউজার্সি উদ্যোগে এবং রানা কবির বেঙ্গল ক্লাবের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রহিম। এ সময় আরও উপস্থিত ছিলে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. রাশেদ মেম্বার, সেক্রেটারি জাকির হোসেন।

বক্তারা বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে। পাশাপাশি এলাকাবাসী মাদক প্রতিরোধে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং খেলাধুলার প্রসারে নতুন খেলার মাঠ নির্মাণ ও বিদ্যমান মাঠগুলোর উন্নয়নের আহ্বান জানান। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে চরহাজারী হাফেজিয়া পাড়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মুছাপুর আরমান একাডেমিকে পরাজিত করে জয় তুলে নেয়।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা