বিনোদন

নতুন জেমস বন্ডের খোঁজে চলছে অডিশন

বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ খোঁজার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর এবার কে হচ্ছেন পরবর্তী ‘০০৭’, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরেই নতুন জেমস বন্ড চরিত্রের জন্য অভিনেতাদের অডিশন নেওয়া হচ্ছে। এই গুরুত্বপূর্ণ কাস্টিং প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন খ্যাতিমান কাস্টিং পরিচালক নিনা গোল্ড। যিনি এর আগে ‘গেম অব থ্রোনস’, ‘দ্য ক্রাউন’ ও ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির মতো বড় প্রজেক্টে কাজ করেছেন।

স্টুডিও এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরবর্তী জেমস বন্ড খোঁজার কাজ চলছে। আপাতত কাস্টিং নিয়ে নির্দিষ্ট কিছু জানানো হবে না। তবে সময় হলেই ভক্তদের জন্য নতুন তথ্য প্রকাশ করা হবে।’

এরই মধ্যে সম্ভাব্য নতুন জেমস বন্ড হিসেবে কয়েকজন অভিনেতার নামও ঘুরছে হলিউডে। তাদের মধ্যে রয়েছেন জ্যাকব এলোরদি, ক্যালাম টার্নার ও অ্যারন টেইলর-জনসন।

গত মাসে সিনেমাকনে অ্যামাজন এমজিএমের চলচ্চিত্র বিভাগের প্রধান কোর্টনি ভ্যালেন্টি বলেন, ‘আমরা খুব সতর্কতা ও সম্মানের সঙ্গে এই কাজ করছি। জেমস বন্ডের নতুন অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরা আমাদের জন্য বড় দায়িত্ব।’

নিনা গোল্ডকে যুক্ত করার বিষয়টি হলিউডে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, বড় ফ্র্যাঞ্চাইজির চরিত্র নির্বাচন নিয়ে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ সিনেমায় ডেইজি রিডলিকে নির্বাচনের পেছনেও তার ভূমিকা ছিল।

এর আগে ‘ক্যাসিনো রয়্যাল’, ‘গোল্ডেনআই’ ও ‘দ্য লিভিং ডেলাইটস’ সিনেমাগুলোর কাস্টিং পরিচালনা করেছিলেন ডেবি ম্যাকউইলিয়ামস। তিনিই ড্যানিয়েল ক্রেগ, পিয়ার্স ব্রসনান ও টিমোথি ডালটনের মতো অভিনেতাদের জেমস বন্ড হিসেবে বেছে নিয়েছিলেন।

জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ খ্যাত নির্মাতা ডেনিস ভিলেন্যুভ। প্রযোজনায় থাকছেন ‘স্পাইডার-ম্যান’ সিরিজের অ্যামি প্যাসকাল ও ‘হ্যারি পটার’ সিরিজের ডেভিড হেইম্যান। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা