সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে করোনার টিকা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে মহামারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এজন্য টিকাদান কেন্দ্রগুলোতে করোনাভাইরাসের টিকা ও সিরিঞ্জ পাঠানো হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের মেড্ডাস্থ জেলা ই.পি.আই ভবন থেকে টিকাগুলো বিতরণ করা হয়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর প্রতিনিধিদের কাছে কোল্ড বাক্সে করে টিকাগুলো তুলে দেন সিভিল সার্জন মো. একরাম উল্লাহ।

প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার জন্য ৫৪ হাজার ১০০ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। আগামী চার সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জন্য করোনার টিকার এক হাজার ভায়াল, নবীনগরে ৯৪০ ভায়াল, কসবায় ৬০০ ভায়াল, বাঞ্ছারামপুরে ৫৭০ ভায়াল, নাসিরনগরে ৫৯০ ভায়াল, আশুগঞ্জে ৩৪০ ভায়াল, বিজয়নগরে ৪৯০ ভায়াল, আখাউড়ায় ২৮০ ভায়াল এবং সরাইলে ৬০০ ভায়াল দেয়া হয়েছে। প্রতিটি ভায়ালে ১০ ডোজ টিকা রয়েছে। এছাড়া টিকাদানের জন্য এক লাখ ৫৬ হাজার সিরিঞ্জও দেয়া হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে।

টিকা ও সিরিঞ্জ বিতরণের সময় সিভিল সার্জনের সাথে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন, ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক আহসানুল্লাহ শেখ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেক মুহিদ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, টিকাগুলো সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কোল্ড স্টোর রুমে রাখা হবে। রবিবার থেকে সব উপজেলায় করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখ সারির যোদ্ধাদের টিকা দেয়া হবে। পরবর্তীতে সকল জনগোষ্ঠি টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১০ হাজার ৮০০ ভায়ালে করে এক লাখ আট হাজার ডোজ করোনার টিকা আসে। টিকাগুলো জেলা ই.পি.আই ভবনের কোল্ড স্টোর রুমে সংরক্ষণ করা হয়।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পদোন্নতিতে রাজনীতি নয়, যোগ্যতাই মাপকাঠি: প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংব...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা