সারাদেশ
জীবননগর পৌর নির্বাচন

তিন মেয়র প্রার্থীর দু'জনই মাধ্যমিক পাস করিনি

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী উচ্চ মাধ্যমিকের গন্ডি পার করতে পারিনি। এক প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস। তিন মেয়র প্রার্থী নির্বাচনে ২ লাখ টাকা ব্যয় করবেন বলে হফলনামায় উল্লেখ করেছেন। এমন তথ্য পাওয়া গেছে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা থেকে।

আগামী ১৪ ফ্রেরুয়ারি সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জীববনগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী শাহাজাহান কবীর (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী খোকন মিয়া (হাত পাখা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

জীবননগর পৌরসভায় ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮২৭ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ১৩৩ জন এবং মহিলা ১০ হাজার ৬৯৩ জন।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম হলফনামায় নিজেকে ৮ম শ্রেণী পাস বলে উল্লেখ করেছেন। তার নামে কোনো মামলা নেই। কৃষি খাত থেকে আয় ৪০ হাজার ৩শ টাকা, ব্যবসা থেকে আয় ২ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা, নগদ আছে ৫০ হাজার টাকা, ব্যাংকে জমা ১৪ লাখ ৫১ হাজার টাকা, স্বর্ণ আছে ৫ ভরি, ইলেকট্রনিক সামগ্রী ৫০ হাজার টাকা, অন্যন্যা বিনিয়োগ ১৬ লাখ ৫৪ হাজার ৩৩১ টাকা, কৃষি জমি ৭ বিঘা, পৈত্রিক সূত্রে পাকা বাড়ি, ব্রাক ব্যাংকে ঋণ আছে ১২ লাখ ৮৬ হাজার ৬৫ টাকা এবং নির্বাচনী ব্যয় করবেন ২ লাখ টাকা।

বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী শাহাজাহান কবীর হলফনামায় নিজেকে উচ্চ মাধ্যমিক পাস বলে উল্লেখ করেছেন। তার নামে ৬টি মামলা বিচারাধীন আছে এবং ৩টি মামলা থেকে খালাস পেয়েছেন। বর্গা চাষ থেকে আয় ৩ লাখ ৩০ হাজার টাকা, নগদ আছে ১০ হাজার টাকা, ব্যাংকে জমা ২ লাখ টাকা, মোটরসাইকেল একটি, স্বর্ণ আছে ১ ভরি, ইলেকট্রনিক সামগ্রী ৫০ হাজার টাকার, আসবারপত্র ৬০ হাজার টাকা, অন্যান্য পুঁজি ৫ লাখ টাকা, অকৃষি জমি ১০ কাঁঠা, কাঁচা-পাঁকা বাড়ি, ব্যাংকে ঋণ নেই এবং নির্বাচনী ব্যয় ২ লাখ টাকা।

এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী খোকন মিয়া হলফনামায় নিজেকে ৮ম শ্রেণী পাস উল্লেখ করেছেন। তার নামে কোনো মামলা নেই্। ব্যবসা থেকে আয় ২ লাখ ৬০ হাজার টাকা, নগদ আছে ১ লাখ টাকা, মোটর সাইকেল ১টি, ইলেকট্রনিক সামগ্রী ফ্রিজসহ অন্যান্য, স্বর্ণ আছে আড়াই ভরি, ব্যাংকে ঋণ নেই এবং নির্বাচনী ব্যয় করবেন ২ লাখ টাকা।

জীবননগর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, প্রার্থীদের হলফনামায় তথ্যের গড়মিল থাকলে নির্বাচনের পরেও নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিতে পারবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা