সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা

শনিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো শাখারিয়া গ্রামের মসজিদপাড়ার আরশাফুল হকের মেয়ে তাবাসসুম (১০) একই এলাকার রাজু আহম্মেদের মেয়ে রিতু খাতুন (৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন। এরমধ্যে তাবাসসুম তৃতীয় শ্রেণিতে ও রিতু খাতুন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : বেস্ট লাইফের ব্যবসায়িক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জানা গেছে, তাবাসসুম ও রিতু খাতুনকে বেলা ১১টার দিকে নিজাম উদ্দিনের পুকুর পাড়ে বসে থাকতে দেখেন তাদের দাদা কাশেম মণ্ডল। এরপর তারা নিজেদের বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পর থেকে তাদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশেই নিজাম উদ্দিনের পুকুরের মধ্যে তাদের স্যান্ডেল ভাসতে দেখা যায়। এরপর স্থানীয়রা পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা