ফাইল ছবি
সারাদেশ

২ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

সান নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর থেকে ২.৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক ভ্যানচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮-বিজিবি)।

আরও পড়ুন: তুরস্ককে ক্ষমা চাওয়ার আহ্বান ইরাকের

রোববার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম শাহাবুল মিয়া (৩৫)। শাহাবুল মিয়া সীমান্ত ইউনিয়নে সদরপাড়ার মৃত মকছেদ মন্ডলের ছেলে।

জানা যায়, ভ্যানের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: বিদ্যুৎ বাঁচাতে সকাল ৭টায় চালু হবে অফিস!

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন ভ্যানযোগে একজন ব্যক্তি স্বর্ণ পাচারের উদ্দেশ্যে জীবননগর এলাকা থেকে নতুনপাড়া সীমান্তের দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল জীবননগর সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেয়। গোপনে অবস্থানের সময় সন্দেহভাজন এক ব্যক্তি জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যেতে লাগলে বিজিবি সদস্যরা তার ভ্যানগাড়ি চেক করে।

আরও পড়ুন: আমিরাতে টিকটক করে ৫ প্রবাসী গ্রেফতার

পরে সিটের নিচে হতে ২.৩৩ কেজিসহ (২০টি বার) তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার এবং একটি পাখি ভ্যান জব্দ করা হয়। শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এসব স্বর্ণের বার পরিবহণ ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃত শাহাবুলের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা