ছবি-সংগৃহীত
সারাদেশ

বিনামূল্যে ইফতার খাওয়াচ্ছে ‘এসো গৌরীপুর গড়ি’ সংগঠন

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে ধনী-গরিব সবার জন্যে প্রতিদিন রান্না করা ইফতার বিনামূল্যে খাওয়াচ্ছে ‘এসো গৌরীপুর গড়ি’ সংগঠন।

আরও পড়ুন : ঈদের আগে ও পরে ফিলিং স্টেশন খোলা

পহেলা রমজান থেকে উপজেলার পৌর শহরের হারুণ পার্ক ময়দানে এ সংগঠনের উদ্যোগে প্রতিদিন চলছে এ ইফতার। চলবে পুরো মাসব্যাপি।

ছিন্নমূল, পথচারী, দুস্থ-অসহায়, সাধারণ খেটে খাওয়া নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩ শতাধিক মানুষ প্রতিদিন স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন এ ইফতার আয়োজনে। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজনরাও মিলিত হন এতে।

‘প্রিয় গৌরীপুরবাসী, আসসালামু আলাইকুম-আসুন সংযম ও পরিশুদ্ধতার মধ্য দিয়ে পবিত্র রমজানকে পালন করি। সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে আয়োজন করা হয়েছে মাসব্যাপি ইফতার। সবাই মিলে এ ইফতারে আপনি আমাদের মেহমান, আপনাকে স্বাগতম।’ রাস্তায় দাঁড়িয়ে প্রতিদিন বিকেলে হ্যান্ড মাইক দিয়ে এভাবে ইফতারের জন্য আমন্ত্রণ জানান স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

আরও পড়ুন : দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

দেখা গেছে- এ ইফতারস্থলে নির্মাণ করা হয়েছে তোরন ও প্যান্ডেল। বসার জন্য রাখা হয়েছে চট ও খাবার পরিবেশনের জন্য রয়েছে প্লাস্টিকের থালা ও গ্লাস। ইফতারের জন্য প্রতিদিন রান্না করা হয় খিচুড়ি অথবা বিরানী। সঙ্গে দেয়া হয় শরবত, খেজুর, বুট, বেগুনি, পিয়াজো, জিলাপিসহ বিভিন্ন উপকরণ।

প্রতিদিন দুপুর পর থেকে চলে রান্নাসহ অন্যান্য ইফতার সামগ্রী তৈরীর কাজ। আসরের নামাজের পর ইফতারের থালা ও শরবত সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হয়। এসময় রাস্তায় দাঁড়িয়ে হ্যান্ড মাইক দিয়ে মানুষকে ইফতারের জন্য আমন্ত্রণ জানানো হয়। ইফতার শেষে থালা-গ্লাস বসার স্থান পরিস্কার-পরিচ্ছন্ন করে রাখা হয় আগামীকালের ইফতারের জন্য।

এ সকল কাজগুলো অক্লান্ত পরিশ্রমের মধ্যে সম্পন্ন করেন সংগঠনের একদল স্বেচ্ছাসেবী।

আরও পড়ুন : বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্রের ক্ষতি

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব জানান- গত বছর রমজান থেকে তারা বিনামুল্যে মাসব্যাপি এ ইফতার কর্মসূচী শুরু করেন। প্রতিবছর রমজান মাসে তারা ইফতার কর্মসূচী চালিয়ে যাবার আশা ব্যক্ত করেন। তাদের এ আয়োজন সফল করতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সংগঠনের একদল স্বেচ্ছাসেবী সদস্য।

সংগঠনের সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি জানান- স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি’র যাত্রা শুরু হয়েছে ২০১৫। আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এ সংগঠনটি। এছাড়া নানা সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকান্ডসহ আত্মমানবতার সেবায় কাজ করে আসছেন তারা। সমাজের বিত্তশালীদের আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে এ সংগঠনের মানবিক কার্যক্রম।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েল জানান- প্রায় দু’শতাধিক সদস্য নিয়ে জনকল্যানে কাজ করে এ স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের বিনামুল্যে ইফতার আয়োজন বর্তমানে সকল শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে।

আরও পড়ুন : তারেক-জোবায়দার মামলার সিদ্ধান্ত বৃহস্পতিবার

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা জানান-মানবতার কল্যানে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করায় এ সংগঠনটি সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে। তিনি এ সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা