ছবি : সংগৃহিত
সারাদেশ

ইউপিডিএফের ২ সদস্য অস্ত্র সহ আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়ার ২নং গাছবান প্রকল্পপাড়া এলাকা থেকে পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ( ইউপিডিএফ) এর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র সহ আটক করা হয়েছে।

আরও পড়ুন : দুধবাহী গাড়ির চাপায় নিহত ১

শনিবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী চিরুনী অভিযান পরিচালনা করে।

খাগড়াছড়ি সেনা জোনের মেজর মো. জোবায়ের মাহমুদ এর নেতৃত্বে একদল চৌকস সেনাসদস্যের একটি বি টাইপ টহল ভাইবোনছড়ার কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : প্রধান বিচারপতির ফরিদপুর সফর

আটককৃতরা হচ্ছে-বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা (১৮) আটককালে তাদের কাছ থেকে ১টি এলজি লং রাইফেল, ৪ রাউন্ড গুলি, ৪টি চাঁদা আদায়ের রশিদ বই এবং ১টি মোবাইল পাওয়া যায় বলে জানিয়েছে সেনাবাহিনী।

পরে আটককৃত আসামিদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্থান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা