সারাদেশ

ফরিদপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিভাষ দত্ত, ফরিদপুর (প্রতিনিধি) : ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। গ্রেফতারের পর রবিবার (০৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় তাকে।

আরও পড়ুন: ইউপিডিএফের ২ সদস্য অস্ত্র সহ আটক

এর আগে শনিবার (০৮ এপ্রিল) রাত ১১ টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। সে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে বলে জানা যায়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি জানায়, আশরাফুজ্জামান জোহাকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছিল। সে একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

আরও পড়ুন: হামীম গ্রুপের সৌজন্যে প্রধানন্ত্রীর ঈদ উপহার

এদিকে ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান জোহা ইয়াবাসহ গ্রেফতারের খবর পাওয়া মাত্রই রবিবার (০৯ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জোহাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে ছাত্রলীগ নেতা জোহাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়।

এব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলেন, সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আশরাফুজ্জামান জোহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস

এব্যাপারে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ছাত্রলীগে কোনো মাদক সংশ্লিষ্টদের স্থান হতে পারেনা। আমরা জোহার ইয়াবাসহ গ্রেফতারের কথা শোনা মাত্রই তাকে সাময়িক বহিষ্কার করেছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা