সংগৃহিত ছবি
সারাদেশ

৭ বছরের শিশুকে বাঁচাতে পুকুরে নামলেন মা, ফিরলোনা কেওই

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদরের বাখরপুর গ্রামে পুকুরে ডুবে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে ৭ বছরের শিশু আবু বকর বাড়ির পুকুরে পড়ে যায়। এ সময় মা খাদিজা বেগম তার সন্তানকে বাঁচাতে পুকুরে নামলে তিনিও ডুবে যান। পরে তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন: একই এলাকার লোকমান হোসেনের স্ত্রী খাদিজা (২৮) ও তার ছেলে আবু বকর। উপজেলার সাপদী গ্রামের ফজলুল হক সরকারের ছেলে মানছুরা (২)।

স্বজনরা জানান, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবু বকর। বিদ্যালয়ে ছুটির পর গরমের মধ্যে পুকুরের পানিতে নেমে পড়ে সে। কিন্তু সাঁতার না জানায় পানিতে ডুবে যায় শিশু আবু বকর। এ সময় মা খাজিদা বেগম সন্তানকে রক্ষায় নিজেও পানিতে নামেন। কিন্তু তিনিও সাঁতার না জানায় দুজনেরই একসঙ্গে মৃত্যু হয়।

অন্যদিকে, একই উপজেলার সাপদী গ্রামে মানছুরা নামে ২ বছরের আরেক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। তাকেও চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। মৃত শিশুটির বাবা ফজলুল হক সরকার জানান, তার স্ত্রী দুপুরে রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মানছুরা ঘর থেকে বেরিয়ে পড়ে। একপর্যায়ে পাশের পুকুরে নেমে যায়। এরমধ্যে তাকে খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গেলে সেখানে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন জানান, মা ও শিশুসহ তিনজনই পুকুরে ডুবে মারা যায়। হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে তিনজনের মৃত্যুর ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা