সারাদেশ

‌'দাম বেশি থাকায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি'

নিজস্ব প্রতিনিধি, ভোলা : খাদ্য সচিব ড. মোসা. নাজমানারা খানম জানান, এ বছর ধানের দাম বেশি থাকাসহ বিভিন্ন কারণে চাল ও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভোলার বিভিন্ন খাদ্য গুদামের উন্নয়ন কাজ পরিদর্শনকালে খাদ্য সচিব একথা বলেন।

খাদ্য সচিব বলেন, সরকারের আরও যে কার্যক্রম যেমন- ওএমএস, ১০ টাকা কেজি চালসহ বিভিন্ন সুযোগ সুবিদাগুলো চালু রয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতে আরো বৃদ্ধি করা হবে। এবং খাদ্য গুদামগুলোতে যথাযথ প্রক্রিয়ায় খাদ্যশস্য সংরক্ষণ করা হচ্ছে।

ভোলা জেলার খাদ্য বিভাগের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনকালে সচিব ড. মোসা. নাজমানারা খানম গুদামের উন্নয়ন কাজ ও খাদ্যশস্য সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে জেলার সরকারি খাদ্যশস্য জাহাজ থেকে উঠানামার জন্য ভোলার বিসিক শিল্পনগরী সংলগ্ন খালের ভিতর একটি জেটি স্থাপনের জন্য প্রস্তাবনা পাঠানোর জন্যও নির্দেশনা প্রদান করেন। পরে তিনি ভোলার সরকারি ওএমএস এর চাল ও আটা বিতরণ কার্যক্রম পরিদর্শন করে ডিলারদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ভোলার খাদ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাদ্য সচিবের একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ, বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক হোসেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইকবাল বাহার চৌধুরীসহ ভোলার খাদ্য কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/আই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা