সারাদেশ

ট্রেনের তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকার গুতিগাঁও তেলবাহী একটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়। এসময় ৭টি বগি দুমড়েমুচড়ে গেছে। ঘটনার পর পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত স্থানীয়রা জলাশয়, পুকুর ও জমি থেকে বালতিসহ বিভিন্ন ধরনের পাত্র ভরে তেল সংগ্রহ করতে দেখা গেছে।

ঘটনাস্থলের আশপাশের অনেক পুকুর-জলাশয়ে এ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। এতে অগ্নিকাণ্ডসহ বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে এক্ষেত্রে সর্তকবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সাথে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তেলবাহী ট্রেনের ১০টি বগি পড়ে গেলে তেল রেল লাইনের আশপাশে ছড়িয়ে পড়ে। এ তেল সংগ্রহে ভিড় করছে স্থানীয় লোকজন। কেউ বালতি করে, কেউ গ্লাস, গ্যালন, পলিথিন প্যাকেট নিয়ে তেল সংগ্রহ করেছে। দুর্ঘটনার পর পরই তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে এলাকার নারী-পুরুষসহ শিশুরা। অনেককে দেখা গেছে, ট্রেনের মধ্যে থেকেও তেল নিতে। কিছু লোককে তেল কিনতে দেখা যায়। তারা লোকজনের কাছ থেকে ২০-৩০ টাকা লিটার দরে তেল সংগ্রহ করে ড্রামে ভর্তি করে মজুদ করছে।

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, মাইজগাঁওয়ে সিলেটগামী তেলবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুটি টিম কাজ করে যাচ্ছে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। তিনি জানান, কাজ চলছে তবে কতসময় লাগতে পারে তা বলা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে।

গুতিগাঁও এলাকার প্রবাসী সাজু মিয়ার বাড়ির পুকুরে তেলে ভরে গেছে বলে জানান, তার চাচাতো ভাই লিয়াকত আলী। তিনি জানান, আশপাশের জমি, খাল ও পুকুরে তেলে ভরে গেছে। মানুষ যে যার মত সংগ্রহ করে নিয়েছে। ৭-৮টি তেলবাহি বগি থেকে তেল পড়ে যায়। কলসি ভরে তেল নিয়ে যাওয়ার সময় সখিনা নামের এক গৃহবধূ জানান, যে যার মতো তেল নিয়ে যাচ্ছে। তাই আমি কিছু নিলাম।

গুতিগাঁও এলাকার বাসিন্দা সফিক মিয়া ও আব্দুল হাদী জানান, ট্রেনের তেল সবাই নিচ্ছে। আমরাও কিছু তেল সংগ্রহ করেছি। কতটুকু তেল নিয়েছেন জানতে চাইলে সফিক মিয়া বলেন, বৃহস্পতিবার টর্চ লাইটের আলো দিয়ে ১২-১৫ লিটার সংগ্রহ করেছি। পুলিশ দৌড়ায় তাই বেশি সংগ্রহ করতে পারিনি। আমরা ফ্রি পাইছি তাই সংগ্রহ করছি, সবাই এভাবে তেল সংগ্রহ করছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা