সারাদেশ

ছাগল চুরির দায়ে ছাত্রলীগ নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে ছাগল চুরির দায়ে ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি, তার তিন সহযোগী জুবায়ের হাওলাদার, রানা বেপারী ও মাহবুব তালুকদার। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পখিরা এলাকা থেকে নিজস্ব প্রাইভেটকারে স্থানীয় লোকমান মালোতের ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা সেখান থেকে দ্রুত সটকে পড়ে। পরে টইল পুলিশকে জানালে পুলিশ গতিরোধ করে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ ও ছাগল উদ্ধার করা হয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, গত দুই মাসে ওই এলাকা থেকে আরও পাঁচটি ছাগল খোয়া গেছে। তুহিন ও তার সহযোগী এই চুরির সাথে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। তবে, এ ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করেছেন আটক ছাত্রলীগ নেতা তুহিন দর্জি।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বলেন, দোষ প্রমাণিত হলে তুহিন দর্জির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে, বিষয়টিতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ছাগল চুরির অভিযোগে পখিরা এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হতে পারে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা