সারাদেশ

ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি জ্বালানি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ানিবাজারের গুতিগাঁও এলাকায় আট বগির ট্রেনটির সাতটি বগিই লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো থেকে আশপাশ এলাকার ঘরবাড়ি এমন কি পুকুরের পানিতেও জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় আগুন আতঙ্ক বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি গুতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়। এতে আশপাশেএ এলাকা জ্বালানি তেলে ভেসে যাচ্ছে। অনেকে বালতি দিয়ে তেল সংগ্রহের চেষ্টা করছেন। তবে সমূহ বিপদের আশঙ্কা প্রকাশ করে মসজিদ থেকে মাইকিং করে ওই এলাকায় মানুষদেরকে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা