সারাদেশ

এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে আবুল কাশেম (৪৮) নামে এক এনজিও কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছেন অফিসের বাবুর্চি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

আরও পড়ুন: এসএসসি সেপ্টেম্বরে, এইচএসসি নভেম্বরে

রোববার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজার নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম হবিগঞ্জের চুনারুঘাট থানার খবিলাশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি বেসরকারি সংস্থা আশা’র নিজারপুর শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন বলেন, অজ্ঞাত কারণে বাবুর্চি ফজল মিয়া (৩৬) দা দিয়ে আবুল কাশেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারী ফজল জকিগঞ্জ উপজেলার পীরের চক এলাকার শরীফ উদ্দিনের ছেলে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আবুল কাশেমের অফিসে কর্মরত বাবুর্চি মো. ফজল মিয়া (৩৬) অফিস চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে দা দিয়ে তার মাথায় ও মুখে এলোপাতাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এ ঘটনার মূল কারণ উদঘাটন করতে কাজ করছে পুলিশ। বর্তমানে মরদেহটি উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। অপরদিকে ফজল মিয়াকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা