সারাদেশ

সার কারখানায় নাটের দাম ১ কোটি!

সিলেট প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল) কারখানার জন্য নাট-বল্টু আনা হয়েছে আমেরিকা থেকে। সেই নাট-বল্টু আবার দাম কত জানেন? লোহা বা স্টিলের এক কেজি নাটের দাম ১ কোটি টাকা! বল্টুর দাম তার অর্ধেক, প্রতি কেজি ৫০ লাখ টাকা। কেনাকাটার এই মচ্ছব হয়েছে সার কারখানার জন্য যন্ত্রাংশ ক্রয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই অবিশ্বাস্য দুর্নীতির ঘটনা ঘটেছে রাষ্ট্রায়ত্ত সারকারখানা সিলেটের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল)।

আরও পড়ুন: টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

জানা যায়, আমেরিকা থেকে ক্রয় করা এসব নাট-বল্টু সরবরাহ করেছে মালয়েশিয়ান একটি কোম্পানি। যাতে নাটের কেজির দাম ধরা হয়েছে ১ কোটি টাকা এবং প্রতি কেজি বল্টুর দাম ধরা হয়েছে ৫০ লাখ টাকা। রাবার ও লোহায় তৈরি ছোট আকারের এই ঘূর্ণায়মান (এক্সপেন্ডার হুইল) চাকার কেজি পড়েছে ১ কোটি টাকার বেশি। আধা কেজি ওজনের একটি লোহার স্প্রিংয়ের দাম ধরা হয়েছে ১৬লক্ষ টাকা। গত ১৯ ফেব্রুয়ারি এসব যন্ত্রাংশের চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এতে ২৪৩ কেজি ওজনের চালানের খরচ পড়েছে সাড়ে ১৪ কোটি টাকা।

এসব বিষয়ে জানতে চাইলে এসএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বাণিজ্যিক বিভাগ এটি করে থাকে।’ তিনি বাণিজ্য বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

আর এসএফসিএলের বাণিজ্যিক বিভাগের জেনারেল ম্যানেজার সেরনিয়াবাদ রেজাউল বারী বলেন, এই কারখানার যন্ত্রপাতি যে দেশের, নিয়ম অনুসারে সেখান থেকেই খুচরা যন্ত্রাংশ কিনতে হবে। সে কারণে আমেরিকান যন্ত্রের জন্য আমেরিকার নির্ধারিত সেই কোম্পানি থেকেই খুচরা যন্ত্রাংশ কেনা হয়েছে। তা ছাড়া এটি সরকারি প্রতিষ্ঠান, আর দাম যা-ই হোক, মানি লন্ডারিংয়ের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় ৬ জনের লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, শুল্কায়নের জন্য আমদানি চালানের তথ্য চট্টগ্রাম কাস্টমস হাউসে দাখিলের পর অস্বাভাবিক দাম দেখে সন্দেহ করেন কর্মকর্তারা। এরপর চালানটি এক মাস আটকে রাখা হয় বন্দর জেটিতে। পরে পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, কাগজপত্রে পণ্যের যে পরিমাণ দেওয়া হয়েছে, পণ্য আছে তার কম। এনমকি চাহিদা দেয়া সকল যন্ত্রাংশও আসেনি ঠিক মতো।

এ নিয়ে শুল্ক কর্মকর্তাদের সঙ্গে সার কারখানা কর্তৃপক্ষের অন্তত তিন দফায় বৈঠক করতে হয়েছে। সাধারণ কোনো আমদানিকারক এটা করলে ২০০ শতাংশ জরিমানা করা হতো, কিন্তু সরকারি প্রতিষ্ঠান বলে পার পেয়ে গেছে। এর সিঅ্যান্ডএফ ছিল শাহজকি এন্টারপ্রাইজ লিমিটেড।

আরও পড়ুন: কমলো সয়াবিন তেলের দাম

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফখরুল আলম বলেন, ‘পণ্যের দামে অসংগতি হলে সেটার দায় আমদানিকারকের। আমরা উপযুক্ত শুল্ক আদায় করেই পণ্য খালাস দিয়েছি।’

ঘোষণায় জালিয়াতি:
আমদানিসংক্রান্ত কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, রপ্তানিকারক মার্কিন প্রতিষ্ঠান আটলাস কপকো মাফি-ট্রেঙ্ক কোম্পানি এলএলসি খুচরা যন্ত্রাংশের এই চালানটি জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পাঠায় গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। পণ্যের ঘোষিত বর্ণনায় (এইচএস কোড) চালানটির শুল্ক হিসাব করা হয় ৮৪ লাখ টাকা। এই শুল্ক দিয়ে চালানটি বন্দর জেটি থেকে খালাসের চেষ্টা হয় গত ১২ জানুয়ারি। কিন্তু পণ্যের অস্বাভাবিক দামের ব্যাপারে সন্দেহ হওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের নিজস্ব গোয়েন্দা বিভাগ (এআরআই) আগেভাগেই চালানটির খালাস বন্ধ (লক) রাখে।

আরও পড়ুন: শীতলক্ষ্যায় লঞ্চে ধাক্কা: কার্গো আটক

এ কারণে শুল্ক পরিশোধ করা হলেও পণ্য চালান খালাস নেওয়া সম্ভব হয়নি। পরে শুল্কের পরিমাণ বাড়িয়ে নির্ধারণ করা হয় ৪ কোটি ৫৮ লাখ ১৭ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া পণ্যের পরিমাণেও পাওয়া যায় গরমিল। রপ্তানিকারক পণ্যের পরিমাণ ঘোষণা করে ৪৬৭ কেজি। কিন্তু কায়িক পরীক্ষায় পণ্য পাওয়া যায় ২৪৩ কেজি ৪২ গ্রাম। অর্থাৎ ঘোষণার তুলনায় ২২৩ কেজি ৫৮ গ্রাম পণ্য কম পাওয়া যায়। এ ছাড়া চালানে মোট ১৯ ধরনের পণ্য আছে বলে ঋণপত্রে উল্লেখ আছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৭ জনের মৃত্যুদণ্ড

কিন্তু সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান কাস্টম হাউসে যে বিলই দাখিল করে তাতে ৭ ধরনের পণ্য ছিল। বাস্তবে পণ্য যায় ১৩ ধরনের। এসব অনিয়মের কথা কাস্টমস বিভাগের নথিতে উল্লেখ করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা স্বীকার করেছেন, এসব ক্ষেত্রে আমদানিকারককে ২০০ গুণ পর্যন্ত জরিমানা করার বিধান আছে। কিন্তু আমদানিকারককে কোনো জরিমানা না করে শুধু শুল্ক আদায় করেই চালানটি
খালাস দেওয়া হয়।

দামের অস্বাভাবিকতার নথি পর্যালোচনায় দেখা যায়, ১৩টি পণ্যের মধ্যে নাট, বল্টু, বিয়ারিং, এক্সপেন্ডার হুইল, গর্ডি ভ্যান ইত্যাদি আনা হয়। তিন কেজি ওজনের লোহার নাটের দাম দেখানো হয় দেড় কোটি টাকারও বেশি। অর্থাৎ প্রতি কেজি নাটের দাম ৫০ লাখ টাকা। লোহা বা স্টিল জাতীয় ২ কেজি ১০০ গ্রাম নাটের মূল্য ধরা হয়েছে সোয়া ২ কোটি টাকা। অর্থাৎ প্রতি কেজি নাটের দাম পড়েছে ১ কোটি টাকার বেশি। আবার ৩৪০ গ্রাম লৌহজাত নাটের দাম দেখানো হয় ১৩ লাখ টাকার বেশি।

আরও পড়ুন: পঞ্চগড় আ’লীগের নেতৃত্বে সুজন-সম্রাট

এই ধরনের নাটের ধাম পড়েছে প্রতি কেজি প্রায় ৩৯ লাখ টাকা।১৯৫ কেজির পিউরিফায়ার এক্সপেন্ডার শেপের দাম ধরা হয়েছে পৌনে ২ কোটি টাকার বেশি। ৭০ কেজি ওজনের প্লেইন শাফট বিয়ারিংয়ের দাম দেখানো হয় প্রায় সোয়া ১ কোটি টাকা। এসব দামও অস্বাভাবিক বেশি বলে মনে করেন সার কারখানার এক সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

একইভাবে লোহা বা স্টিল জাতীয় আধা কেজির কম ওজনের লোহার স্প্রিংয়ের দাম দেখানো হয় ১৬ লাখ টাকা। আধা কেজি ওজনের স্পিং ওয়াশারের মূল্য ধরা হয় ৮ লাখ টাকারও বেশি। ৬০ কেজি ওজনের একটি ক্যারিয়ার ও গ্যাসকেট পৌনে ৭ লাখ টাকায় আমদানি দেখানো হয়। ৪ কেজি ওজনের সিল রিং জাতীয় পণ্যের দাম প্রায় পৌনে ৪ লাখ টাকা। ৬৭ কেজি ৮২০ গ্রাম ওজনের নাটের বল্টু কেনা হয়েছে ৬১ লাখ ৫৮ হাজার ১৫১ টাকা ৮৫ পয়সায়।

আরও পড়ুন: বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

এই প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কাস্টম হাউসের একজন উপকমিশনার বলেন, এভাবে বেশি দামে পণ্য আমদানি করে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় হয়েছে বলে তাঁরা মনে করেন।

চট্টগ্রামের একজন কাস্টমস কর্মকর্তা জানান, এই চালানের অস্বাভাবিক দামের বিষয় জানতে চেয়ে কাস্টসমের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার সেই রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ইমেইল করা হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব দিতে রাজি হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা