জাতীয়

বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: পণ্যের দাম বিশ্ববাজারের চেয়েও অনেক বেশি

ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাস্তবতায় গণতন্ত্র ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি মোকাবিলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

রোববার (২০ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংলাপ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনে অন্যায়ভাবে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও সহযোগীরা এ বিষয়ে মাসের পর মাস ধরে রাশিয়াকে আলোচনার টেবিলে বসে সমাধানের আহ্বান জানিয়েছে। তবে রাশিয়া সেটা না মেনে ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। শান্তি ও স্থিতিশীল বিশ্ব গড়তে আমরা সবাইকে এ ইস্যুতে পাশে চাই।

এক প্রশ্নের জবাবে নুল্যান্ড বলেন, সামরিক সহযোগিতা বাড়াতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্টের খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

২০১২ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটনে প্রথম অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। তারপর থেকে প্রতিবছর একবার ঢাকা পরের বার ওয়াশিংটনে এ সংলাপের আয়োজন করা হয়। তবে করোনার কারণে গত দুই বছর সংলাপ অনুষ্ঠিত হয়নি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা