বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
সারাদেশ

বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : কারাবন্দি দুই নৌযান শ্রমিকের জামিনের আশ্বাসে বরিশাল-ঢাকা,ঝালকাঠি-ঢাকা-ভায়া চাঁদপুর রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহার শেষে ঢাকার উদ্দেশ্যে বরিশাল লঞ্চ টার্মিনাল ছেড়ে গেছে ৩টি যাত্রীবাহী লঞ্চ।

সোমবার (২৫ জানুয়ারি) রাত ১১টায় পর্যায়ক্রমে ঢাকার উদ্দেশ্যে এমভি সুন্দরবন-১০, এমভি মানামী লঞ্চ। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ও চাঁদপুরের উদ্দেশ্যে ঝালকাঠি ছেড়ে যায় এমভি ফারহান- ৭ লঞ্চ।

জানা গেছে, ঢাকা ও চাঁদপুরগামী বরিশাল ও চাঁদপুরের যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার রাত ৯টার দিকে লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়।

লঞ্চ চলাচল স্বাভাবিক ও ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল আঞ্চলিক নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাসেম।

আরো জানা গেছে, সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজাম শিপিং লাইন্সের মালিকানাধীন অ্যাডভেঞ্চার ১ ও ৯ লঞ্চের দুই মাস্টারকে জামিন বাতিল করে কারাগারে পাঠান মেরিন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, এ্যাডভেঞ্জার-১ মাস্টার জামাল হোসেন ও এ্যাডভেঞ্জার-৯ এর মাস্টার রুহুল আমিন। এর প্রতিবাদে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা।

পড়ে সোমবার বেলা ২টার পর ঢাকাগামী লঞ্চগুলো বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ওপারের চরকাউয়া এলাকায় নোঙ্গর করে রাখে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি বরিশালের হিজলা উপজেলার আওতাধীন মেঘনা নদীর মিয়ার চরে ঘন কুয়াশায় নিজাম শিপিং লাইন্সের দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি লঞ্চ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীর ক্ষতি হয়নি।

এ ঘটনায় দুই লঞ্চের মাস্টারসহ চারজনের সার্টিফিকেট সনদ চার মাসের জন্য জব্দ করে কর্তৃপক্ষ। পরবর্তীতে বিআইডব্লিউটিএ বাদী হয়ে মেরিন আদালতে মামলা দায়ের করে। মামলার নির্ধারিত তারিখে আজ সোমবার আদালতে হাজিরা দেন মাস্টার রুহুল আমিন ও মাস্টার জামাল হোসেন। তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠান মেরিন আদালত।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা