ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
সারাদেশ

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : ঘন কুয়াশার কারণে মাদারীপুরের বাংলাবাজার এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র তথ্য নিশ্চিত করেছে।

ঘাট সূত্রে জানা যায়, আজ ভোররাত থেকে ঘন কুয়াশার কারণে চালকদের নৌপথে দিক নির্ণয় করতে সমস্যা হচ্ছিল। ফলে, দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ছয়টা সকল ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি'র) বাংলাবাজার ঘাটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভোজন সাহা বলেন, ভোররাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকলে সকাল ছয়টার দিকে নৌরুটের সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে ফেরি চলবে। তবে এই মূহূর্তে ঘাটে গাড়ির চাপ নেই।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা