সারাদেশ

চসিক নির্বাচন: রেজাউল করিম নির্বাচনী ব্যয় মেটাচ্ছেন কীভাবে?

মাহমুদুল আলম : আগামী বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই সিটি করপোরেশনের নির্বাচন গুরত্বপূর্ণ হয়ে উঠেছে জাতীয় নির্বাচনের মতোই।

তাছাড়া সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে স্থানীয় সরকারের সর্বোচ্চ সংস্থার এই নির্বাচনে উপস্থিতি আরও বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন নির্বাচন পর্যবেক্ষকরা।

নির্বাচন নিয়ে সাধারণের আগ্রহ বাড়ার কারণে নির্বাচনী ব্যয়ের বিষয়টিও সামনে আসছে। নির্বাচনের মাঠসহ সর্বত্র আলোচনায় গুরুত্ব পাচ্ছে কোন প্রার্থীর নির্বাচনী ব্যয় কত হচ্ছে? এর পরিপ্রেক্ষিতে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নথি থেকে এই প্রতিবেদন প্রস্তুত করা হলো।

স্থানীয় নির্বাচন দপ্তরে ‘নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎস ও ব্যয়ের সম্ভাব্য খাতসমূহের বিবরণী’ জমা দিয়েছেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সংক্রান্ত ফর্মের প্রথম ভাগের (অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসসমূহ) ‘ক’ অংশে (নিজ আয় হইতে প্রাপ্য সম্ভাব্য অর্থ) তিনি উল্লেখ করেছেন, নির্বাচনী ব্যয় বাবদ ব্যবসা থেকে দেড় লাখ টাকা আসবে তার।

পরের অংশগুলোতে রেজাউল করিম চৌধুরী উল্লেখ করেছেন তার চাকরিজীবী ভাইয়ের কাছ থেকে তিনি পাঁচ লাখ টাকা ধার নেবেন। স্ত্রী স্বেচ্ছাপ্রণোদিত হয়ে দান করবেন পাঁচ লাখ টাকা। স্ত্রীর আয়ের উৎস ব্যবসা। এছাড়া আরও পাঁচ লাখ টাকা ধার করবেন তিনি। তাছাড়া আত্মীয়-স্বজন নন এমন ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা স্বেচ্ছাপ্রণোদিত দান পাবেন তিনি।

দ্বিতীয় ভাগে (সম্ভাব্য ব্যয়ের খাতসমূহ) তিনি উল্লেখ করেছেন, ২০ হাজার কপি পোস্টার বাবদ সম্ভাব্য খরচ ৫০ হাজার টাকা।

সম্ভাব্য ১৫টি নির্বাচনী ক্যাম্প/অফিস স্থাপনে মোট খরচ ৩০ হাজার টাকা এবং সেখানে কর্মীদের সম্ভাব্য খরচ ৭৫ হাজার টাকা। অর্থ্যাৎ নির্বাচনী ক্যাম্প/অফিস বাবদ মোট সম্ভাব্য ব্যায় এক লাখ পাঁচ হাজার টাকা। আর প্রার্থীর একটি কেন্দ্রীয় ক্যাম্প/অফিসের স্থাপনা নির্মাণে সম্ভাব্য মোট খরচ ১০ হাজার টাকা। সেখানকার কর্মীদের জন্য সম্ভাব্য মোট খরচ ৩০ হাজার টাকা। অর্থ্যাৎ প্রার্থীর কেন্দ্রীয় ক্যাম্প/অফিসের সম্ভাব্য মোট খরচ ৪০ হাজার টাকা।

প্রার্থী রেজাউল করিম চৌধুরীর যাতায়াত খরচের হিসাবে তিনি নিজের বা নির্বাচনী এজেন্টের সম্ভাব্য মোট খরচ দেখিয়েছেন পাঁচ হাজার টাকা। কর্মীদের সম্ভাব্য মোট খরচ ১০ হাজার টাকা।

ঘরোয়া বৈঠক/সভা খরচ বাবদ তিনি দেখিয়েছেন, ভ্যেনুর সম্ভাব্য ভাড়া ২০ হাজার টাকা। সভা আয়োজনের জন্য জনবল/শ্রমিকের সম্ভাব্য মোট পারিশ্রমিক ১০ হাজার টাকা। আসবাবপত্রের সম্ভাব্য মোট ভাড়া ৫০ হাজার টাকা। এসব মিলে ঘরোয়া বৈঠক/সভার সম্ভাব্য সর্বমোট খরচ ৮০ হাজার টাকা।

লিফলেটের সম্ভাব্য সংখ্যা ২০ হাজার কপি। যার সম্ভাব্য খরচ ১০ হাজার টাকা। হ্যান্ডবিলের সম্ভাব্য সংখ্যাও ২০ হাজার কপি এবং সম্ভাব্য খরচ ১০ হাজার টাকা।

ব্যানারের সম্ভাব্য সংখ্যা ৫০টি। এ বাবদ সম্ভাব্য খরচ সাড়ে ১৭ হাজার টাকা। ব্যানার টাঙ্গানো বাবদ সম্ভাব্য খরচ ১০ হাজার টাকা।

ডিজিটাল ব্যানারের সম্ভাব্য সংখ্যা ৫০টি। এগুলো তৈরি বাবদ সম্ভাব্য খরচ ২০ হাজার টাকা। টাঙ্গানো বাবদ খরচ ১০ হাজার টাকা। ডিজিটাল ব্যানার বাবদ সম্ভাব্য মোট খরচ ৩০ হাজার টাকা।

সম্ভাব্য পথসভা ৪১টি বাবদ মোট খরচ ২০ হাজার ৫০০ টাকা।

মাইকিংয়ে ব্যবহৃত যানবাহনের সম্ভাব্য ভাড়া দেড় লাখ টাকা। মাইকিংয়ে নিয়োজিত ব্যক্তির সম্ভাব্য পারিশ্রমিক ২০ হাজার টাকা। মাইকংয়ের সম্ভাব্য খরচ ৩০ হাজার টাকা। সব মিলে মাইকিং বাবদ সম্ভাব্য মোট খরচ দুই লাখ টাকা।

প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রতীক খরচে তিনি সম্ভাব্য প্রতীকের সংখ্যা দেখিয়েছেন ৪১টি। এগুলো তৈরি বাবদ মোট খরচ ২০ হাজার ৫০০ টাকা। এই খাতে সম্ভাব্য সর্বমোট খরচ ২৫ হাজার টাকা।

প্রার্থীর অফিস আপ্যায়ন খরচে অফিসের সম্ভাব্য সংখ্যা দেখানো হয়েছে ১৫টি। এগুলোতে দৈনিক আপ্যায়ন বাবদ সম্ভাব্য খরচ দেখানো হয়েছে সাড়ে সাত হাজার টাকা।

কর্মী বাবদ খরচে রেজাউল করিম চৌধুরী উল্লেখ করেছেন তার সম্ভাব্য কর্মীর সংখ্যা ১০০ জন। জনপ্রতি দৈনিক আপ্যায়ন বাবদ সম্ভাব্য খরচ ১০ হাজার টাকা। অর্থ্যাৎ তার কর্মী বাবদ সর্বমোট খরচ এক লাখ টাকা।

বিবিধ খরচে তিনি উল্লেখ করেছেন মনোহরী ক্রয় ৫০ হাজার টাকা।

গত ২৭ ফেব্রুয়ারি এই ফর্মে স্বাক্ষর করেন প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা