বন্দরনগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন
সারাদেশ

বন্দরনগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন সামনে রেখে বন্দর নগরীতে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে বিজিবির সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম শুরু করে।

জানা গেছে, এ নির্বাচন সামনে রেখে মোট ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মেট্রো) সুমনী রহমান।

তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে জারি হওয়া পরিপত্র অনুযায়ী সোমবার বিকেল থেকে শহরে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেলে বিজিবি সদস্যরা রিটার্নিং অফিসারের কার্যালয় এবং জেলা প্রশাসনে রিপোর্ট করে টহল দিতে শুরু করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা