ছবি : সংগৃহিত
সারাদেশ

কনটেইনার চাপায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি : বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর একটি কনটেইনার পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গার স্টিল মিল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। হতাহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কনটেইনার ছিটকে পড়ার সংবাদ পেয়ে দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর একটি ক্রেনের সহায়তায় কনটেইনারটি সরানো হয়েছে।

আরও পড়ুন : জামালপুরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

তিনি আরও বলেন, একটি রিকশাকে ক্রস করা সময় লরির ওপর থাকা কনটেইনার ছিটকে রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা দুজন ঘটনাস্থলে মারা যান।

এছাড়া গুরুতর আহত হন রিকশাচালক। লরিচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, কনটেইনার চাপা পড়ে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর কুটনৈতিক সাফল্যে বিজয় মিছিল

এদিকে কনটেইনার ছিটকে সড়কে পড়ায় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। তারা জানান এই এলাকায় প্রায় সময় এ ধরনের ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা না ঘটায় সেগুলো অনেক সময় প্রকাশ পায় না।

দুর্ঘটনাস্থলে আসা আলী আহমদ নামে এক যুবক বলেন, লরিতে অনেক সময় কনটেইনার ভালোভাবে বাঁধা থাকে না। আবার এই এলাকার সড়কের উল্লেখযোগ্য অংশে গর্ত রয়েছে। এ কারণে দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে কুপালো বখাটেরা

এভাবে অসতর্কতার কারণে দুর্ঘটনা কাম্য নয়। রিকশায় থাকা দুজন কী জানতেন তাদের মৃত্যু এভাবে হবে? এখন এ ঘটনার দায়ভার কে নেবে?

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা