সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনার তীরে অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীর দখল করে গড়ে উঠা বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় নদীর তীর দখল করে গড়ে উঠা অন্তত ৩০টিরও অধিক পাকা ভবনসহ ছোট বড় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ এর নিবার্হী ম্যাজিস্টেট মাহবুব জামিলের উপস্থিতে বিপুল সংখ্যক পুলিশ ও বিআইডব্লিউটিএ এর নিরাপত্তা বাহিনীর এ অভিযান পরিচালনা করেন।

বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ও আশুগঞ্জ নদীবন্দরের কর্মকতা শহিদ উল্লাহ জানান, বার বার নিষেধ করার পরও নদী দখল ও দূষণ থামছিল না। তাই নদীটিকে রক্ষায় বিআইডব্লিউটিএ রোববার থেকে দু দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। দু'দিনব্যাপী অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, রোববার দিনব্যাপী বিআইডব্লিউটিএ পরিচালিত অভিযানে মেঘনা নদীর তীরে দখল করে গড়ে উঠা ৭০ টিরও বেশী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা