সারাদেশ

‘খারাপ কাজ করবো না, ভালো কাজ পাইলে একটাও ছাড়বো না’

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর পৌরসভার নির্বাচন সদ্যই শেষ হয়েছে। শপথ গ্রহণ শেষ হয়েছে সম্প্রতি। শপথ গ্রহণের পরপরই ফরিদপুর পৌরসভার ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান সাহা নিজে এলাকায় এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে দিয়েছেন। গত ১২ বছর ধরে এই আবর্জনা, জঞ্জাল পরিস্কার করা হয়নি বলে অভিযোগ ছিল। ফলে প্রতিদিন খুব সকাল থেকেই বিধান সাহা শুরু করে দেন এই কর্মযোগ্য। বিধান সাহা নিজেই বেলচা হাতে ড্রেনের ময়লা পরিস্কার করা শুরু করেন। এতে তাকে সহযোগিতা করেন ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। সাপ্তাহিক ছুটি ও প্রচুর কুয়াশার মধ্যেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ হয়নি।

ড্রেন ব্যবস্থা পরিস্কার না থাকার কারণে এসব এলাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় হাটু পানি দাড়িয়ে যেত। আশেপাশের আগাছার কারণে মশার উপদ্রব ও ছিল বেশ। এখন এই পরিস্কারের ফলে বর্ষা মৌসুমে পানি নেমে যাবে এবং মশার উপদ্রব ও কমে যাবে।

এ প্রসঙ্গে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান সাহা বলেন, খারাপ কাজ করবো না, ভালো কাজ পাইলে একটাও ছাড়বো না। আমার লক্ষ্য ১৬নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড বানাবো। এলাকাবাসী আমার উপর আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছে তাই এসব এলাকার দায়িত্ব আমাকে নিতেই হবে। প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি। অনেক জঞ্জাল, এগুলো একদিনে পরিস্কার করা সম্ভব নয় এই কার্যক্রম চলছে, চলবে শুধু আপনাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতা চাই।

১৬নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, ১২ বছরের ময়লা বিধান সাহা নিজে যেভাবে পরিস্কার করছে সত্যি আমরা ওয়ার্ডবাসী আনন্দিত। এমন একজন কাউন্সিলরের আমাদের দরকার ছিলো। যিনি নিজে কাজ করছেন এবং কোনো সমস্যার কথা জানলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন। আগে বছরের পর পর বছর পৌর সুবিধা থেকে বঞ্চিত ছিলাম আমরা।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা