সারাদেশ

প্রধানমন্ত্রীর উপহার পেল বান্দরবানের ৩৩৯টি ভূমিহীন পরিবার 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের সাতটি উপজেলায় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার ৩৩৯টি ঘর পেল ভূমিহীন-গৃহহীন পরিবার।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর ও দুই শতাংশ জমির দলিল প্রদান করেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান সেনা ৬৯ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসান মাসুদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমানথসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রমতে, এ প্রকল্পের আওতায় বান্দরবান জেলায় সাতটি উপজেলায় ২ হাজার ১৩৪টি বাড়ি পাবে ভূমিহীন ও গৃহহীন পরিবার। তারই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ৩৩৯টি বাড়ি পেলো ভূমিহীন পরিবার। এসব ঘর নির্মাণে সরকারের খরচ হচ্ছে ৫ কোটি ৭৯ লক্ষ ৬৯ হাজার টাকা।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি সরকার গরিব অসহায়দের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন। পার্বত্যবাসীর ভাগ্য উন্নয়নে সহায়ক প্রকল্পগুলো বাস্তবায়নে নানামুখী প্রদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পাহাড়ের কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত করণের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানায় পাহাড়ি জনগোষ্ঠীর কৃষ্টি কালচার সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।


সান নিউজ/এআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা