সারাদেশ

সোনার বাংলা নির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মুজিববর্ষে দেশের গৃহহীন-ভূমিহীনদের বসতঘর প্রদান করা হয়েছে। এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করছেন প্রধানমন্ত্রী। সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলার প্রায় দেড় হাজার গৃহহীন-ভূমিহীনের কাছে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্যে তিনি ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

এ উপলক্ষে সিলেট সদরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা