সারাদেশ

সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার।

এর আগে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে ৩ জন ও উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার ব্যাপারীপাড়া মহল্লার আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে আইনজীবী সানোয়ার হোসেন রতন (৪৫), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হাসান লিখন (৩৬), শহীদগঞ্জ মহল্লার শুকুর আলীর ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামাল (৬০) ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকার মাহতাব মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার জানান, গোপন সংবাদের ভিতিত্তে শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে কাউন্সিলর তরিকুল হত্যার প্রধান আসামি পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্ধিনের আপন ২ ভাই এজাহারভুক্ত ২নং আসামী এনামুল হাসান লিখন, ৪নং আসামি সানোয়ার হোসেন রতন ও ১৫নং আসামী গোলাম মোস্তফা ওরফে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়।

এছাড়াও এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই মামলায় হত্যাকারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম তৎপর রয়েছে।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকগণ বিজয়ী প্রার্থীদের উপর হামলায় চালায়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৭ জানুয়ারি নিহতের ছেলে হৃদয় খান বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জনের নাম অজ্ঞাতনামা দিয়ে হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা