সারাদেশ

ডিআইজির ঘনিষ্ঠ পরিচয়ে আসামি ছাড়তে হুমকি এতঃপর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ডিআইজির ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে আজমীর নামে পুলিশের অস্ত্র চুরির মামলার এক আসামি ও ছিনতাইকারীকে ছাড়িয়ে নিতে এসে গ্রেফতার হয়েছেন প্রতারক শহিদ। শুক্রবার (২২ জানুয়রি) দিবাগত রাতে থানার ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে দীর্ঘদিন ধরে পুলিশের আইজি, ডিআইজির ঘনিষ্ঠজন পরিচয়ে স্থানীয় মহলে প্রভাব বিস্তার করে নানা অনৈতিক কর্মকাণ্ডের জন্ম দিয়ে আর্থিক ফায়দা গ্রহণের পাশাপশি ফতুল্লা রেলস্টেশন আলীগঞ্জ, পিলকুনী, তক্কার মাঠসহ আশপাশের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসোহারা গ্রহণ করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ।

গ্রেফতারকৃত শহিদ ঝালকাঠি জেলার নলছিটি থানার কামদেপপুর থানার জয়নাল আবেদীনের ছেলে। সপরিবারে ফতুল্লা থানার রেলস্টেশন চেয়ারম্যান বাড়ি এলাকায় বসবাস করেন তিনি।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ডাকাত সর্দার আজমীরসহ তার সহযোগীদের থানায় জিজ্ঞাসাবাদের সময় শহিদ গ্রেফতারকৃত আজমীরের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে ওসির রুমে প্রবেশ করে ছাড়িয়ে নিতে তদবির করেন।

এ সময় শহিদকে পাশের অভ্যর্থনা কক্ষে গিয়ে বসার জন্য অনুরোধ করলে সে ক্ষিপ্ত হয়ে উপস্থিত ফতুল্লা থানা পুলিশের কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দেন।

একপর্যায়ে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনকে উদ্দেশ্য করে বলেন যে, ডিআইজি, আইজির কাছ থেকে আমি যে কোনো কাজ আদায় করে নিয়ে আসি, আর আপনারা তা করলেন না। আমি (শহিদ) খুব মাইন্ড করলাম। আমার নাম শহিদ আমি সবাইকে দেখে নেব। পরে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, আজমীরকে ছাড়িয়ে নিতে এসে শহিদ আমাদের কাজে বাধা প্রদানসহ হুমকি প্রদান করলে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা