সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিহত ৪, নিখোঁজ ৯

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মরদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এতে এখনো পর্যন্ত আরও ৯ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের ২টি এবং নৌবাহিনীর ৩টি জাহাজ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি জানিয়েছেন, শনিবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে।

আরিফুজ্জামান বলেন, ভোরে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে এফবি যানযাবিল চুমকেন নামের মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামে ২টি জাহাজ জেলেদের উদ্ধারে অভিযানে যায়। এছাড়াও সমুদ্র অভিযান ও নিমূলসহ ৩টি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযানে ৪ জনকে মৃত এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ৯ জন।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

আরিফুজ্জামান বলেন, মৃত ও জীবিত উদ্ধার হওয়াদের নৌবাহিনীর চট্টগ্রামের ঘাঁটিতে নেওয়া হবে। সেখানে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার ব্যাপারে ব্রিফিং করা হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা