সারাদেশ

নড়াইলে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ  

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে গৃহবধু শারমিন(২৩) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) নিহতের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত স্বামী রিকাত শেখ(২৭) পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের লিটন শেখের মেয়ে শারমিনের সঙ্গে তিন মাস আগে ইতনা গ্রামের বাবলু শেখের ছেলে রিকাত শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার সুখেই কাটছিল।

মেয়ের পিতা লিটন শেখ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে সোমবার সন্ধ্যায় ইতনা গ্রামে নিজ বাড়িতে জামাই রিকাত শেখ আমার মেয়ে শারমিন(২২)কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সেখান থেকে শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে জানতে চাইলে নিহত শারমিনের শ্বশুর বাবলু শেখ বলেন, আামি শুনেছি ছেলের বৌ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। এর বেশী আমি জানি না।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মঙ্গলবার নিহতের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা