সারাদেশ

রাজশাহী নগরীতে ট্রাফিক সার্জেন্টকে পিটিয়ে জখম 

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী নগরীতে দিনে দুপুরে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর রাজপাড়া থানার বহরমপুর ঘোড়া চত্বরে (সিটি বাইপাস মোড়) সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে (৩২) বেধড়ক মারপিট করা হয়। পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বহরমপুর ঘোড়া চত্বরে যানবাহনের কাগজ পরীক্ষা করার সময় তিনি দুই যুবককে থামিয়ে মোটরসাইকেলে কাগজপত্র দেখতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবক সার্জেন্ট বিপুলের উপর কাঠের চলা দিয়ে হামলা চালায়। এ সময় তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, আত্মরক্ষার সময় কাঠের আঘাতে তার এক হাত ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। দুপুর আড়াইটার দিকে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

তিনি বলেন, হামলাকারী দুই যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। .

সান নিউজ/এমআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা