সারাদেশ

নাটোরে ঝরেপড়া শিক্ষার্থীরা পাবেন পড়ালেখার সুযোগ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : প্রাক প্রাথমিক থেকে প্রাথমিক পর্যায়ে ৮ থেকে ১৪ বছর বয়সের ১৮.২ ভাগ শিক্ষার্থী ঝরেপড়ে। এখনও ২ ভাগ শিশু স্কুলে ভর্তি হয় না। সে হিসেবে দেশের ৩০ লাখ শিশু এখনও শিক্ষার বাইরে। তাদের শিক্ষার আওতায় আনতে সারা দেশের ৩৪৫টি উপজেলায় ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। যার মধ্যে নাটোর জেলার ৫টি উপজেলা এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। সরকারের এই কর্মসূচি সফল করতে নাটোরে ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিনভর নাটোর জেলা প্রশসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এই কর্মশালা আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ বলেন, সরকার মানুষকে শিক্ষিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কেউ শিক্ষা বঞ্চিত হলে তিনি নিজে কিংবা তার পরিবারই শুধু নয়, সমাজ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষাবিহীন মানুষ দৃষ্টিহীনের মতো। তাই প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে ঝরেপড়া এবং এখনও স্কুলে ভর্তি না হওয়া শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রকল্প হাতে নিয়েছে। বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়নে এই প্রকল্প সফল করতে সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা) নাদিম সারওয়ারের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান খাঁন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, প্রকল্পের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল কাউম প্রমুখ।

সভার শুরুতে এই কর্মশালার মূল বক্তব্য উপস্থাপন করেন, প্রকল্প বাস্তবায়নকারী সহযোগী স্ংস্থা আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা। নাটোর জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহ-পরিচালক মোহা. জালালুম বাঈদ এর সঞ্চালনায় এতে মুক্ত আলোচনায় বক্তব্য দেন, দিঘাপতিয়া এম, কে, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ সুবির কুমার মৈত্র (অলক) নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, আইনজীবী ও সংস্কৃতি ব্যক্তি খগেন রায়, সাংবাদিক সুফি সান্ট প্রমুখ।

এতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংগঠক এবং নগরীর বিশিস্ট ব্যক্তিবর্গ কর্মশালায় উপস্থিত ছিলেন।

নাটোরে প্রকল্প বাস্তবায়কারী সংস্থা পিকেএসএফ এর নির্বাহী পরিচালক ডেইজি আহম্মেদ জানান, নাটোরে ৫টি উপজেলার মধ্যে রয়েছে লালপুর-বাগাতিপাড়া, নাটোর সদর- নলডাঙ্গা এবং গুরুদাসপুর। প্রতিটি উপজেলার ৭০টি শিখন কেন্দ্র হবে। এসব কেন্দ্রতে ৩০ জন করে ঝরেপড়া শিক্ষার্থী ভর্তি হবে, একজন শিক্ষক, উপজেলায় ৫ জন করে সুপার ফাইজার এবং জেলা-উপজেলা পর্যায়ে একজন প্রোগ্রাম ম্যানেজার দায়িত্ব পালন করবেন। এসব শিক্ষাথীরা প্রতি মাসে উপবৃত্তি পাবেন ১২০-৩০০ টাকা করে।

একটি শ্রণিকক্ষে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা (এসএসসি) সম্পন্ন একজন শিক্ষক কর্তৃক এনসিটিবি’র কারিকুলাম ও টেক্সট বই অনুসরণ করে পাঠদান করা হয়।

সূত্র মতে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র (পিইডিপি-৪) আওতায় ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’-এর লক্ষ্যমাত্রা অনুযায়ী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত সময়সীমার মধ্যে বিদ্যালয় বহির্ভূত ১০ লাখ শিশুকে (৮-১৪ বছর বয়সী) উপানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির প্রাথমিক শিক্ষা প্রদান এবং তাদেরকে শিক্ষার মূলধারায় সংযুক্ত করার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। লক্ষামাত্রা অনুযায়ী ১০ লাখ শিশুর মধ্যে এক লাখ শিশু এর আগে শেষ হওয়া পিইডিপি-৩ এর অধীনে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত কর্মসূচির অন্তর্ভিক্ত ছিল।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা