সারাদেশ

জন্ম নিবন্ধন নিতে এসে ধর্ষণের শিকার পোশাক শ্রমিক 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সনদ নিতে এসে ধর্ষণের শিকার হলো ২০ বছর বয়সি এক পোষাক শ্রমিক।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে অভিযুক্ত ধর্ষক উদ্যোক্তা নাজমুল হক বাবু (২২) কে বকশীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।

নাজমুল হক বাবু উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

পোশাক শ্রমিকের দায়ের করা ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরিফ জানান, করোনা মহামারীর কারণে লকডাউনের সময় ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক তার চাকরি হারান। দীর্ঘদিন বাড়িতে বেকার থাকার পর তিনি সম্প্রতি ঢাকায় অন্য পোশাক কারখানায় চাকুরির চেষ্টা করেন। এতে তার জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে। তিনি জন্ম নিবন্ধন সনদ নিতে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবু তাকে ১৪ তারিখে জন্মনিবন্ধন দেওয়ার কথা বলে পরিষদে আসতে বলেন। নির্ধারিত তারিখে ওই পোশাক শ্রমিক জন্ম নিবন্ধন নিতে এলে পরিষদের অফিস কক্ষে অন্য ব্যক্তির সহায়তায় তাকে ধর্ষণ করেন উদ্যোক্তা নাজমুল হক বাবু।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই পোশাক শ্রমিক।মামলার প্রধান আসামি নাজমুল হক বাবুকে মধ্যরাতে তার নিজবাড়ি থেকে আটক করা হয়েছে। ধর্ষণে সহায়তা করা অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা