সারাদেশ

পাবনায় ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ৫ 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্দ স্টেশনের কাছে ঢালারচর একপ্রেস ট্রেন এর ধাক্কায় ইট বহনকারি ট্রলির এক শ্রমিক নিহত এবং ট্রলির চালকসহ অপর ৫ জন আহত হন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাঁতিবন্দ রেলস্টেশনের কাছে হুদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দবির খাঁ (৫০) উপজেলার হুদারপাড়া গ্রামের মৃত ফকির খাঁ'র ছেলে।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও সুজানগর থানার ওসি মো. বদরুদ্দোজা জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি বেড়া উপজেলার ঢালারচর স্টেশন থেকে রাজশাহী যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি তাঁতীবন্দ স্টেশনের অদূরে হুদারপাড়া এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে ইট বোঝাই ট্রলিটি অসতর্কতায় রেললাইন পার হওয়ার জন্য রেললাইনে উঠে পড়ে।

এসময় ট্রেনটি ট্রলিকে ধাক্কা দিলে ট্রলিটি দুমড়ে মুচড়ে যায় এবং শ্রমিক দবির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ট্রলির চালকসহ গুরুতর আহত ৫ শ্রমিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা