সারাদেশ

বোয়ালমারীতে পল্লী চিকিৎসককে পিটিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পল্লী চিকিৎসককে চেম্বারে ঢুকে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরে এ হামলা বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. আসলাম হোসেন পাশের উপজেলা আলফাডাঙ্গার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে দাঁতের পল্লী চিকিৎসক হিসেবে রোগি দেখেন। পূর্ব বিরোধের জেরে গত ১৬ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টার দিকে ১৮/২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আসলাম হোসেনকে আক্রমণ করে।

এ সময় আক্রমণকারীরা আসলাম হোসেনকে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। হামলাকারীরা টেবিরের ড্রয়ারে থাকা ৩ লাখ টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করেন।

এ ঘটনায় আসলাম হোসেন বাদী হয়ে শনিবার রাতে আলফাডাঙ্গা থানায় এজাহারনামীয় ৮ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে একটি মামলা করেছেন।

মামলার আসামীরা হলেন- বোয়ালমারী উপজেলার রামদেবনগর গ্রামের মো. কামরুল শেখ, মুজাহিদ শেখ, শাহিন শেখ, ছাব্বির বিশ্বাস, আবুল বেপারি, হামিদুল মোল্যা, ইয়াছিন শেখ, লিয়াকত হোসেন প্রমুখ। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মুজাহিদ শেখ ও মতিয়ার শেখকে শনিবার রাতেই গ্রেফতার করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা