সারাদেশ

রংপুরে আগুন পোহাতে গিয়ে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মুন্নি আক্তার ও খেজমতি বেগম নামের দুই নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের মৃত্যু হয়।

এর মধ্যে মুন্নি আক্তারের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ও খেজমতি বেগমের বাড়ি লালমনিরহাট সদর উপজেলায় বলে জানা গেছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ প্রধান। তিনি জানান, আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুন্নী আক্তার ও খেজমতি বেগম। রোববার সকালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মুন্নী আক্তারের মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। সোমবার সকালে খেজমতি বেগমের মৃত্যু হয়। শনিবার সকালে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। আগুনে তার শ্বাসনালী পুড়ে গেছে।

বার্ন ইউনিটের প্রধান আরও জানান, এ নিয়ে চলতি মাসে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে চার জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৭ জন নারী ও শিশু চিকিৎসাধীন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/এইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা