সারাদেশ

৬ হাজার টাকার জন্য মাথা ফাটালো এনজিও পরিচালক 

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : দশ হাজার টাকা ঋণের ৪ হাজার শোধ হয়েছে অনেক আগেই। বাকি ৬ হাজার টাকা শোধ করতে বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করে যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে ঋণগ্রহীতা রুবেল ইসলাম (৩৫)।

সূর্যমুখী কৃষি উন্নয়ন সংস্থায় কিস্তি দেয়ার দিন ছিল রুবেলের। কাজ করলেও মালিক টাকা না দেয়ায় কিস্তি দেয়া সম্ভব হয়নি সেদিন। রোববার সন্ধ্যায় টাকা না পেয়ে রুবেলের কর্মস্থলে হাজির হয় সূর্যমুখী কৃষি উন্নয়ন সংস্থার পরিচালক মো. মাসুম। টাকা পরিশোধে রুবেল আরো সময় চাইলে তেলের মিলের গেটে ঝুলানো তালা দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে এনজিও পরিচালক মাসুম।

এতে গুরুতর আহত হলে রুবেলকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখানকার চিকিৎসরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

মিল মালিক, আহত রুবেলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে সূর্যমুখী কৃষি উন্নয়ন সংস্থা থেকে রুবেল ১০ হাজার টাকা ধার নেয়। এমনকি নিয়মিত কিস্তি দিয়ে ৪ হাজার টাকা শোধ করে। কিন্তু এরমধ্যেই রুবেলের কিডনীতে পাথর দেখা দিলে সে দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকলে কর্মহীন হয়ে পড়ে। এমনকি চিকিৎসা করতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ধার দেনা হয়। পরে দীর্ঘদিন বিরতি দিয়ে সপ্তাহখানেক আগে থেকে সংসার চালাতে ও ধারদেনা পরিশোধ করতে কাজ নেয় একটি তেলের মিলে।

আহত রুবেল বলেন, কিডনীতে পাথরের কারণে অসুস্থ হয়ে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। সুস্থ হয়ে কাজে ফিরে শুনতে পায় এনজিও'টি জনগণের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে। রোববার (১৭ জানুয়ারি) এনজিওর কর্মকর্তা মাসুম টাকা নিতে আসলে বলি একটু সময় দেন। আপনার বাকি টাকা পরিশোধ করে দিব। এই বলে নিজ কর্মস্থলে কাজ করতে থাকি, কিন্তু মাসুম ও তার চাচাতো ভাই সুমন আগুল দেখিয়ে বলে এক্ষুনি টাকা দে আর না হলে ঘর থেকে বের হতে দিব না, প্রয়োজনে তোকে মেরে ফেলবো। রুবেল আরো জানায়, মিলের দরজায় ঝুলে থাকা তালা দিয়ে চোরের মত বেধড়ক মারপিট করতে থাকে এবং সজোরে মাথায় একাধিক আঘাত করতে থাকে।

মিলের মালিক গিয়াস উদ্দিন জানায়, আঘাত করলে মাথা ফেটে রক্ত পড়তে থাকে, রক্তঝরা অবস্থায় ঘরের মধ্যে মাটিতে নূয়ে পড়ে রুবেল। পরে স্থানীয় লোকজন ডাক্তারের কাছে নিয়ে যায়। রুবেলকে মারার জন্য এনজিও কর্মকর্তা মাসুম আগে থেকে পরিকল্পনা করে আসে।
এনিয়ে সূর্যমুখী কৃষি উন্নয়ন সংস্থার কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ও তাদের অফিসও বন্ধ পাওয়া যায়।

ঘটনাটির সত্যতা স্বীকার করে নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা