সারাদেশ

বেপরোয়া ট্রাক কেড়ে নিলো দুই পুলিশ সদস্যের প্রাণ

লালমনিরহাট প্রতিনিধি : বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লালমনিরহাট হাতীবান্ধা থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাতীবান্ধা থানার পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, কনস্টেবল হাজী মুজিবুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকায় কাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল ইসলাম। পথে উপজেলার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা