সারাদেশ

আবারও পেঁয়াজ আমদানি বন্ধ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দেশীয় ও ভারতীয় পেঁয়াজের দাম একই হওয়ায় দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা না থাকায় লোকশানের কারণে পেঁয়াজ আমদানি তিন দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করেন আমদানিকারকরা।

তবে বন্দর দিয়ে দুদিন পেঁয়াজ আমদানি করে লোকশানের অভাবে আবারও আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, পেঁয়াজ আমদানিতে পড়তা না থাকায় ও লোকশানের কারণে গত ১৩ জানুয়ারি থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিন আমদানিকারকরা। তিনদিন বন্ধের পর ১৬ জানুয়ারি শনিবার বন্দর দিয়ে ২টি ট্রাকে ৫০টন পেঁয়াজ আমদানি হয়। ১৭ জানুয়ারি রবিবার বন্দর দিয়ে ১টি ট্রাকে ২৫টন পেঁয়াজ আমদানি হয়।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মাহফুজার রহমান বাবু বলেন, দেশীয় পেঁয়াজের চেয়ে ভারতীয় পেঁয়াজের দাম সবসময় ৮/১০ টাকা কম থাকে যার কারণেই দেশের বাজারে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ চলে। কিন্তু এবারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দেশীয় পেঁয়াজের দাম ও আমদানিকৃত পেঁয়াজের দাম সমান সমান হওয়ার কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা তেমন একটা নেই। যার কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও সাড়ে ৩ মাস আমদানি বন্ধের পর আবারও বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলেও তেমনভাবে পেঁয়াজ আমদানি হচ্ছে না। দেশের বাজারে পেঁয়াজের দাম কম হওয়ায় অব্যাহতভাবে লোকশানের কারণে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে গত তিন দিন ধরে বন্দর দিয়ে কোন পেঁয়াজ আমদানি হয়নি। কিন্তু আমার দুই ট্রাক পেঁয়াজ লোডিং হওয়ার কারনে গত শনিবার বন্দর দিয়ে সেই পেঁয়াজ দেশে প্রবেশ করে। কিন্তু পেঁয়াজের মান খারাপ হওয়ার কারণে আমদানিকৃত সেই পেঁয়াজ নিয়ে আমাকে বিপাকে পড়তে হয়। কোন ক্রেতা না থাকায় বন্দর থেকে পেঁয়াজগুলো খালাস করে কিছু নিজ ঘরে নামিয়ে রাখি আর কিছু পেঁয়াজ ঢাকায় পাঠিয়ে দেয়। যে পেঁয়াজ আমার কেনা রয়েছে ২৫ টাকার উপরে সেখানে মান খারাপ হওয়ার কারণে সেসব পেঁয়াজ বিক্রি করতে হয়েছে ১২ টাকা থেকে ২০ টাকা করে এতে করে দুই ট্রাকে আমার ৬ লাখ টাকার মতো লোকশান গুনতে হয়েছে। এতে করে আমার আরও একটি ট্রাক লোডিং অবস্থায় ছিল সেটি ভারতের বাজারেই বিক্রি করে দিয়েছি। আমার এলসি দেওয়া রয়েছে কিন্তু বর্তমান অবস্থার কারণে আপাতত ভারত থেকে পেঁয়াজ আমদানির কোন চিন্তাভাবনা নেই বন্ধ করে দিয়েছি।

এদিকে, রোববার হিলি স্থলবন্দরের অপর এক আমদানিকারকের ১ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও ক্রেতা না থাকায় তা বিক্রি হয়েছে ২৭ টাকা কেজি দরে। তবে অনেক আমদানিকারক যেহেতু এলসি দিয়ে রেখেছেন সে ক্ষেত্রে কোন কোন আমদানিকারকের পেঁয়াজ লোডিং হওয়ার কারণে মাঝে মধ্যে এক দুট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও হতে পারে তবে বেশীর ভাগই না আসার সম্ভাবনা বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।

সান নিউজ/এসএমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা